২৯ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলা, ১৫ নারীসহ নিহত অন্তত ১৭

অনলাইন ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৫ জনই নারী। দেশটির প্রত্যন্ত একটি শহরে পাশাপাশি দুটি বাড়িতে হওয়া এই হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

এই ঘটনায় সন্দেহভাজন অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পুলিশ জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার একটি প্রত্যন্ত শহরে একে অপরের কাছাকাছি অবস্থিত দুটি বাড়িতে বন্দুক হামলার ঘটনায় ১৫ জন নারীসহ ১৭ জন নিহত হয়েছেন।

শনিবার এক বিবৃতিতে জাতীয় পুলিশের মুখপাত্র অ্যাথলেন্ডা ম্যাথ বলেছেন, সন্দেহভাজন অপরাধীদের খোঁজে অনুসন্ধান চলছে।

আল জাজিরা বলছে, স্থানীয় সময় গত শুক্রবার রাতে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের লুসিকিসিকি শহরে গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। পুলিশ কর্তৃক প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পাশাপাশি অবস্থিত দুটি বাড়িতে গুলি চালানো হয়েছে।

আরও পড়ুনঃ   শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ

পুলিশ জানিয়েছে, একটি বাড়িতে ১২ জন নারী ও একজন পুরুষ এবং অন্য বাড়িতে তিনজন নারী ও একজন পুরুষ নিহত হয়েছেন। চার নারী, একজন পুরুষ ও দুই মাসের একটি শিশু বেঁচে গেছেন।

স্থানীয় মিডিয়া জানিয়েছে, হামলার সময় ওই লোকেরা একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন, তবে হত্যার উদ্দেশ্য ঠিক কী তা এখনও অজানা রয়ে গেছে।

পুলিশ মন্ত্রী সেনজো মুচুনু শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন, দায়ী ব্যক্তিদের খোঁজে গোয়েন্দা এবং ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, “এই মামলার রহস্য উদঘাটন করতে এবং অপরাধীদের খুঁজে বের করতে যে দলটি মোতায়েন করা হয়েছে তাদের প্রতি আমাদের পূর্ণ বিশ্বাস ও আস্থা রয়েছে। হয় তারা (অপরাধীরা) নিজেরাই নিজেদের হস্তান্তর করবে অথবা আমরা নিজেরাই তাদের ধরে নিয়ে আসব।”

আরও পড়ুনঃ   কিয়েভে এক রাতে ৬ শতাধিক ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রুশ বাহিনীর, নিহত ৪

জাতীয় পুলিশ প্রধান ফ্যানি মাসেমোলা এসএবিসি পাবলিক টেলিভিশনে বলেছেন, “আমরা (হামলার) উদ্দেশ্য জানি না” এবং “আমরা জানি না যে এই ঘটনায় একজন বা একাধিক সন্দেহভাজন জড়িত আছে কিনা”।

পুলিশের কাছ থেকে পাওয়া সরকারি অপরাধ পরিসংখ্যান অনুসারে, ৬ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় এই বছরের প্রথম ছয় মাসে ১২ হাজার ৭৩৪টি হত্যাকাণ্ড রেকর্ড করা হয়েছে।

অর্থাৎ প্রতিদিন গড়ে ৭০টিরও বেশি হত্যাকাণ্ড ঘটেছে। মূলত আগ্নেয়াস্ত্রই এসব ক্ষেত্রে মৃত্যুর সবচেয়ে বড় কারণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১১

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৩

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৪

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৫

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৭

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৮

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST