৬ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত গাইলো উদীচীর শিল্পীরা

স্টাফ রিপোর্টার: ‘জাতীয় সংগীতের ষড়যন্ত্র রুখে দাঁড়াও পথে নামো কন্ঠে ধরো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’’ এই স্লোগানে জাতীয় সংগীত ও প্রতিবাদী গান পরিবেশন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাহেববাজার জিরোপয়েন্টে, উদীচী শিল্পীগোষ্ঠী রাজশাহী জেলা সংসদের উদ্যোগে প্রতিবাদ মানববন্ধন ও জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

মানববন্ধনে বক্তারা জাতীয় পতাকা ও জাতীয় সংগীত পরিবর্তনের যে পায়তারা চলছে এর তীব্র নিন্দা প্রতিবাদ জানান। তারা বলেন, বাংলাদেশে যে জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বলবৎ আছে এটা কোনক্রমে পরিবর্তনের হতে দেওয়া যাবে না। এই জাতীয় পতাকা পরিবর্তনের জন্য একাত্তরের পরাজিত শক্তির আবারও উদ্ধত আস্ফালনের ইঙ্গিত দিচ্ছে, তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে, তাদেরকে প্রতিহত করার জন্য একসঙ্গে আওয়াজ তুলতে হবে।

আরও পড়ুনঃ   ৭১ প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ

জাতীয় সংগীত ও প্রতিবাদী দেশাত্মবোধক গান পরিবেশন করেন ও জাতীয় পতাকা উত্তোলন করে। জাতীয় সংগীত ও জাতীয় পতাকা পরিবর্তন না করার আহ্বান জানিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয়।

রাজশাহী জেলা সংসদের সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ’র সভাপতিত্বে ও সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকারের সঞ্চালনায় এ সময় সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দাস, সহসভাপতি অজিত কুমার মন্ডল, আফতাব হোসেন কাজল, সহসাধারণ সম্পাদক বিধান চন্দ্র সরকার, সংগঠন বিষয়ক সম্পাদক শাহিনুর রহমান সোনা, কোষাধ্যক্ষ সন্তোষ প্রামানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST