১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

৭১ প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন ক্যাপ্টেন জামিল বিল্লাহ

অনলাইন ডেস্ক : কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের পেছনের ল্যান্ডিং গিয়ারের একটি চাকা আকাশেই খুলে পড়ে যায়। এমন পরিস্থিতিতে অভিজ্ঞ পাইলটের সাহস, দক্ষতা ও বিচক্ষণতায় ফ্লাইটটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়। এতে প্রাণে বেঁচেছেন বিমানে থাকা ৭১ জন যাত্রী। ঘটনার কারণ খুঁজে বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের চিফ অব সেইফটি ক্যাপ্টেন এনাম তালুকদারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে।

শুক্রবার (১৬ মে) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আজ দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪৩৬ ফ্লাইটটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানের পেছনের ল্যান্ডিং গিয়ারের বাম পাশের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। ঘটনার তাৎক্ষণিকতা বুঝে পাইলট-ইন-কমান্ড ক্যাপ্টেন জামিল বিল্লাহ ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুরোধ জানান।

আরও পড়ুনঃ   ‘বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে থাকায় ভয় পাবে অস্ট্রেলিয়া’

বিষয়টি আমলে নিয়ে দ্রুতই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে। রানওয়ের পাশে প্রস্তুত রাখা হয় ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের। পাশাপাশি বিমানের ইঞ্জিনিয়ারিং টিমও প্রস্তুত রাখা হয় সম্ভাব্য যান্ত্রিক জটিলতা মোকাবিলায়।

তবে সব ধরনের চাপ সামলে এবং প্রযুক্তিগত ঝুঁকির পরও ক্যাপ্টেন জামিল বিল্লাহ বিমানের নিয়ন্ত্রণ দক্ষভাবে বজায় রেখে দুপুর ২টা ২২ মিনিটে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করান। এসময় বিমানে এক শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন। অবতরণের পর সবাই অক্ষত অবস্থায় বিমান থেকে নামেন।

আরও পড়ুনঃ   সেন্টুর দাফন-কাফনের ব্যয়ও বহন করলেন রাজশাহীর ডিসি

এমন ঘটনায় বিমানের এই সাহসী ও দক্ষ অভিযানে যাত্রীরা পাইলট ও কেবিন ক্রুদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ ঘটনার পরপরই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর ঢাকা পোস্টকে নিশ্চিত বলেন, পাইলট প্রথম চেষ্টাতেই সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছেন। সব যাত্রী সুস্থ ও নিরাপদ আছেন।

অন্যদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাটির সময় অন্য বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক ছিল বলে জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST