৫ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সমুদ্রতীরে মোহময়ী রূপে জ্যাকলিন

অনলাইন ডেস্ক : বলিউডের সুন্দরী অভিনেত্রীদের একজন জ্যাকলিন ফার্নান্ডেজ। সমুদ্র পাড়ে নিজের মত করে সময় কাটাতে ব্যস্ত তিনি। সেখান থেকে নিজেকে ধরা দিলেন মোহময়ী রূপে। যার ছবি নিয়ে ইতোমধ্যে তোলপাড় নেটমাধ্যম।

সম্প্রতি সমুদ্রের তীর থেকে চমৎকার কিছু মুহূর্ত অনুরাগীদের কাছে ভাগ করে নিলেন জ্যাকলিন। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, সাদা শর্ট ড্রেসে ধরা দিয়েছেন জ্যাকলিন। দেখতে যেন আকাশ থেকে নেমে আসা দেবদূতের মত! সেই ছবিগুলো রীতিমত তোলপাড় সৃষ্টি করেছে।

আরও পড়ুনঃ   প্রেক্ষাগৃহে ‘নয়া মানুষ’ ও ‘দুনিয়া’

জ্যাকলিন ছবিগুলো শেয়ার করে বেশকিছু ইমোজিও যোগ করেন। সাদা মনোকিনিতে অনবদ্য পোজ দিতে দেখা গেছে তাকে। কখনও তাকে সমুদ্র সৈকতে বইয়ের পাতা ওল্টাতেও দেখা গেছে।

জ্যাকলিনকে সমুদ্রের ধারে বালি ও পানির মধ্যে নানা মুহূর্ত উপভোগ করতেও দেখা গেছে। চেয়ারে বসে সময় উপভোগ করতেও দেখা যায়। জ্যাকলিনের এই ছবিগুলো দেখে অনুরাগীরা তাকে পুতুলের সঙ্গেও তুলনা করেন।

তবে কোথায় এবং কখন এই ফটোশ্যুট করা হয়েছে জ্যাকলিন তা উল্লেখ করেননি।

আরও পড়ুনঃ   ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

শ্রীলঙ্কান মডেল জ্যাকলিন ২০০৯ সালে সুজয় ঘোষের অ্যাকশন কমেডি ছবি ‘আলাদিন’ দিয়ে তার অভিনয় জীবন শুরু করেন। এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত এবং রীতেশ দেশমুখ। এরপর ২০১০ সালের কমেডি ছবি ‘হাউজফুল’-এ ‘আপকা ক্যায়া হোগা’ নামে একটি আইটেম গানে অভিনয় করেন।

জ্যাকলিনকে শেষবার ২০২৩ সালে দেখা গিয়েছিল ‘সেলফি’ ছবির ‘দিওয়ানে’ গানে। যেখানে অক্ষয় কুমার এবং ইমরান হাশমিকে মুখ্য ভূমিকায় দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা রুখতে ৬ জেলায় সেনা মোতায়েন : স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে কমিয়ে আনা : বাণিজ্যমন্ত্রী

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করলেন আইনমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

রাজশাহী বিভাগের ২৭ লাখ শিশু খাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১০

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

১১

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

১২

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

১৩

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

১৪

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১৫

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১৬

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৭

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৯

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

২০

Design & Developed by: BD IT HOST