২৪ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলের হামলা : ২৪ ঘণ্টায় গাজায় নিহত ৯, লেবাননে ৮

অনলাইন ডেস্ক : ইসরায়েলের সেনাবাহিনীর গোলা ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় গাজায় ৯ জন এবং লেবাননে অন্তত ৮ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ওয়াফার তথ্য অনুসারে, শুক্রবার রাতে গাজার খান ইউনিস শহর এবং আল নুসেইরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর গোলা এবং রকেটে নিহত হন নয় জন। এই নিহতদের মধ্যে দু’জন শিশু এবং একজন নারী রয়েছেন।

এদিকে একই দিন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামি রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। হামলায় নিহত ৮ জনের মধ্যে ৬ জন হিজবুল্লাহর যোদ্ধা, বাকি দু’জন বেসামরিক। এই দু’জনের মধ্যে একজন শিশু।

আরও পড়ুনঃ   তুরস্কে হোটেলে আগুন: ৪৫ মিনিটে সব শেষ, নিহত বেড়ে ৭৬

পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের নাজেম এবং আইতা গ্রামে বিমান অভিযান পরিচালনা করেছে আইডিএফ। এই অভিযানে ওই দু’টি গ্রামে হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যাওয়ার পর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। গত ১০ মাসের অভিযানে গাজায় নিহতের সংখ্যা ইতোমধ্যে ৪০ হাজার ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ৯০ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

আরও পড়ুনঃ   ইরানের সঙ্গে বাণিজ্য চুক্তি পাকিস্তানকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

এদিকে, ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান শুরুর এক মাস পর হামাসের প্রতি সংহতি জানিয়ে লেবাননের সীমান্ত থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হিজবুল্লাহ। জবাবে ইসরায়েলও নিয়মিত লেবাননে পাল্টা হামলা চালানো আরম্ভ করে। ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতে গত ৯ মাসে লেবাননে নিহত হয়েছেন ৬ শতাধিক মানুষ। এই নিহতদের মধ্যে হিজবুল্লাহ যোদ্ধাদের সংখ্যা ৪ শ’র বেশি; বাকিরা সবাই বেসামরিক লোকজন।-সূত্র : রয়টার্স

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১০

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১১

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১২

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৩

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৫

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

১৬

রাজশাহী কলেজের কমনরুম সংস্কারসহ পাঁচ দফা দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

১৭

মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী

১৮

ভেজালমুক্ত পণ্য নিশ্চিত করতে শক্তিশালী হচ্ছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর : বাণিজ্যমন্ত্রী

১৯

নরওয়ের সাথে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST