২১ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না: মামুনুল হক

অনলাইন ডেস্ক: খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনসহ স্বৈরাচার শেখ হাসিনার আমলে তাঁর নির্দেশে হওয়া সকল হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতে হতে হবে। এ দেশে কোনো ফ্যাসিবাদ, জুলুমবাজ, কোনো স্বৈরাচারী সরকারকে মানুষ মেনে নেবে না।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার হাবিবপুর ঈদগাহ মাঠে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত বীর শহীদদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া ও পথসভায় মামুনুল হক এ মন্তব্য করেন।

আরও পড়ুনঃ   ১৩ দিন বিরতির পর বিকেলে বসছে সংসদ অধিবেশন

হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কঠোর আন্দোলনের মুখে ফ্যাসিবাদ ও স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এ দেশে শেখ হাসিনার নির্দেশে হেফাজতের অসংখ্য নেতা-কর্মী, অসংখ্য শিক্ষার্থী, আলেম ওলামাসহ বিভিন্ন পেশার মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে। আমরা কঠোর ভাষায় বলতে চাই, এই দেশে আর কোনো ফ্যাসিবাদ সরকারের ঠাঁই হবে না।’

আরও পড়ুনঃ   রাজশাহীর নারী সাংবাদিক মাসুমার মৃত্যুতে আরসিআরইউ'র শোক

বাংলাদেশ খেলাফত মজলিশ সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন ও কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খান। এদিকে পথসভায় অংশ নিতে বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতা-কর্মী পথসভায় অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে কিছু থাকবে না, এমপি মোস্তাফিজুর রহমান

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

তীব্র দাবদাহে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ তানোরের জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা

ভোরের সাথী’র পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ১১তম সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ১০০ পিছ ইয়াবাসহ গ্রেফতার ১

রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

বর্ণাঢ্য আয়োজনে গণধ্বনি প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওহাটা ফাজিল মাদ্রাসায় নিয়োগে অনিয়ম অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১০

হামের টিকা উপলক্ষে রাসিকের স্বাস্থ্য সহকারিদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

১১

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ

১২

জ্বালানি নিয়ে এলো দুই জাহাজ, পথে আরও তিনটি

১৩

গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে হবে : শিক্ষামন্ত্রী

১৪

সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে: রাজশাহীতে বস্ত্র ওপাট প্রতিমন্ত্রী

১৫

পরীক্ষায় তুমিও ফেল, ছয়মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী মিলন

১৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদে ইরানের প্রতিনিধিদল

১৮

টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

১৯

নগর মহিলা দলের পূর্ণমিলনী

২০

Design & Developed by: BD IT HOST