২০ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

নওগাঁয় মা-ছেলেকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় মা ও ছেলেকে হত্যার দায়ে সুমন সরকার (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. মোখলেছুর রহমান এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুমন সরকার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তুলারামপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় আসামি সুমন সরকার আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি সামসুর রহমান। আসামিপক্ষের আইনজীবী ছিলেন শুভ্র সাহা।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৭ ডিসেম্বর বিকেলের দিকে নওগাঁ শহরের উকিলপাড়ায় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার সরকারের স্ত্রী নিতা সরকার (৩৩) ও ছেলে জয়তু সরকার (৬) ভাড়া বাসায় খুন হন। এ ঘটনায় জয়ন্ত কুমার নওগাঁ সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর সন্দেহভাজন আসামি হিসেবে সুমন সরকারকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তিনি এই হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।

আরও পড়ুনঃ   পদ্মায় নৌকাডুবি: উদ্ধার অভিযান শেষ, খোঁজ মেলেনি চার শ্রমিকের

ব্যাংক কর্মকর্তা জয়ন্ত সরকারের কাছে অর্থ দাবি করে না পেয়ে তাঁর স্ত্রী ও সন্তানকে হত্যা করে সুমন সরকার। নওগাঁয় হত্যাকাণ্ডের পর সুমন কুমিল্লায় আশ্রয় নেন। এরপর ২০১৩ সালের ১৫ জুন সুমন সরকারকে একমাত্র আসামি করে তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।

সরকারি কৌঁসুলি সামসুর রহমান বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় বিজ্ঞ আদালত আসামি সুমন সরকারকে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন।

অন্যদিকে মৃত্যুদণ্ডের এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী শুভ্র সাহা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১০

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১১

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১২

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৩

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৪

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৬

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৭

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST