১৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

প্রেমের জল্পনার মাঝেই শ্রাবন্তীকে বিশেষ বার্তা পরিচালকের

অনলাইন ডেস্ক : সিনে ইন্ডাস্ট্রিতে পরিচালক অভিনেত্রীর সখ্যতা নিয়ে গড়ে ওঠা প্রেমের জল্পনা নতুন কিছু নয়। এরইমধ্যে টালিপাড়ায় নতুন জল্পনা তৈরি হল অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ও পরিচালক শুভ্রজিতকে নিয়ে। শ্রাবন্তীর জন্মদিনের দিন ঘড়ির কাঁটা ১২ টা ছুঁতেই অভিনেত্রীকে বিশেষ বার্তা দিলেন শুভ্রজিত। আর এতেই জল্পনা যেন আরও উস্কে গেল শ্রাবন্তী-শুভ্রজিতকে নিয়ে।

শোনা যাচ্ছে, ‘দেবী চৌধুরানি’-তে কাজের সূত্রেই নাকি ঘনিষ্ঠতা দুজনের। এর আগে তাদের নিয়ে প্রেমের গুঞ্জনও ছিল বেশ। কিন্তু নায়িকার এমন বিশেষ দিনে কী বার্তা দিলেন পরিচালক?

এদিন নিজের ও শ্রাবন্তীর একটি ছবি শেয়ার করলেন শুভ্রজিৎ। কালো পোশাকে দেখা গেল অভিনেত্রীকে। আর ক্যাপশনে পরিচালক লিখলেন, ‘তোমার এই বছরটা সবচেয়ে সুন্দর হোক। হ্যাপি বার্থ ডে গর্জিয়াস।’

আরও পড়ুনঃ   নতুন ছবি করতে যাচ্ছি : মিষ্টি জান্নাত

সঙ্গে পোস্টটি ইনস্টাগ্রাম স্টোরিতেও শেয়ার করেন শুভ্রজিত।

শ্রাবন্তীর ‘দেবী চৌধুরানি’তে আরও রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, বিবৃতি চ্যাটার্জি, অর্জুন চক্রবর্তী, দর্শনা বণিক, কিঞ্জল নন্দ, সব্যসাচী চক্রবর্তী-রা।

ইতোমধ্যেই শ্যুটিং শেষ হয়েছে সিনেমাটির। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। এই সিনেমার শ্যুটিং শুরু হওয়ার আগে থেকেই, রটেছিল সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী আর শুভ্রজিৎ।

তবে সেই জল্পনার আগুনে ঘি পড়ে যখন শ্রাবন্তীকে নায়িকা হিসেবে ঘোষণা করে শুভ্রজিৎ নিজের পরের ছবির ঘোষণাও করে দেন। ছবির নাম ‘কালমৃগয়া’। তবে শ্রাবন্তী ছাড়াও এই সিনেমায় আর কোন কোন তারকা থাকবে, তা খোলাসা করা হয়নি। একই পরিচালকের পরপর দুটো ছবিতে কাজ কি ব্যক্তিগত ঘনিষ্ঠতার সূত্রে, জল্পনা বাড়তেই মুখ খুলেছিলেন দুজনে।

আরও পড়ুনঃ   রোম্যান্স ছেড়ে ভৌতিক পথে অঙ্কুশ-ঐন্দ্রিলা

সম্পর্কে বারবার হোঁচট খেয়েছেন অভিনেত্রী। ২০০৩ সালে রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। তখন তিনি মাত্র ১৬ বছরের। এমনকী, ১৮ পেরোনোর আগেই মা হন। ডিভোর্স হয়ে যায় ২০১৬ সালে। এরপর আরও দুবার ভালোবাসা আসে। ২০১৭ তে বিয়ে করেন কৃষাণ ব্রিজকে এরপর রোশন সিংকে বিয়ে করেন ২০১৯ এ। আপাতত আটকে আছে রোশনের সঙ্গে ডিভোর্স। শোনা যায়, খোরপোশ নিয়েই নাকি বিবাদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১০

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১১

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১২

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৪

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৫

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৬

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৭

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৮

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৯

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST