৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

রাবির হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব আবাসিক হল খুলে দিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। শনিবার এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এ হুঁশিয়ারি দেন সাধারণ শিক্ষার্থীরা। রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মেহেদী হাসান মুন্না গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মর্মে ঘোষণা করছি, চলমান আন্দোলনে ক্ষমতাসীন সরকার কর্তৃক গুম-খুন, দমন-পীড়ন ও গণগ্রেপ্তারের কারণে ছাত্র হিসেবে আমরা খুবই আতঙ্ক ও উদ্বেগের মধ্যে দিনাতিপাত করছি। এই অবস্থায় আমরা বর্তমান আবাসস্থলে নিজেদের কিছুতেই নিরাপদ বোধ করছি না।
সংগত কারণেই আমরা আমাদের নিরাপদ ক্যাম্পাসের হলগুলোতে শান্তিপূর্ণ উপায়ে ফিরে যেতে চাই। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে হলগুলোতে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।
এতে আরও বলা হয়, যদি ২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের শান্তিপূর্ণ আহ্বানে সাড়া না দেয়, তাহলে আমরা নিজেরাই নিজেদের নিরাপত্তার দায়িত্ব নিয়ে হলে ফিরে যাওয়ার ব্যবস্থা করব। সেই প্রেক্ষিতে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ভার নিতে বাধ্য থাকবে।
ছাত্র আন্দোলনের সমন্বয়ক মেহেদী হাসান মুন্না বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ দ্রুত স্বাভাবিক করতে হবে। আমরা যাতে দ্রুত হলে ফিরতে পারি, সে জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবাসিক হলসমূহ খুলে দেওয়ার জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি। প্রশাসন হল না খুলে দিলে আমরা বাধ্য হব কঠোর হতে। ২৪ ঘণ্টার মধ্যে হল-ক্যাম্পাস না খুলে দেওয়া হলে সাধারণ শিক্ষার্থীরা হলে ওঠার জন্য তাদের ব্যবস্থা গ্রহণ করবে।’
বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, ‘এ ব্যাপারে যদি শিক্ষার্থীরা আমাদের আনুষ্ঠানিকভাবে জানায়, তাহলে আমরা আলোচনা করে দেখব। আমরা সব সময়ই শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST