৩ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

মিয়ানমারে আঞ্চলিক সামরিক কমান্ডের দখল নিলো বিদ্রোহীরা

অনলাইন ডেস্ক : মিয়ানমারের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি আঞ্চলিক কমান্ড দখল নিয়েছে দেশটির জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী মিয়ানমার ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ)। শনিবার এমএনডিএএর এক বিবৃতিতে ওই আঞ্চলিক কমান্ড দখলে নেওয়ার দাবি করা হয়েছে; যা জান্তার জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

বিবৃতিতে এমএনডিএএ বলেছে, মিয়ানমারের ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির (এমএনডিএএ) যোদ্ধারা উত্তর শান রাজ্যের লাশিওতে উত্তর-পূর্ব সামরিক কমান্ডের সদরদপ্তরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

এর আগে জুলাইয়ের শুরুর দিকে এমএনডিএএর যোদ্ধারা জান্তার বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করে ওই অঞ্চলে। তখন থেকেই চীনের সাথে প্রধান বাণিজ্যিক মহাসড়কের পাশে অবস্থিত লাশিও শহরটি অস্থিতিশীল রয়েছে।

আরও পড়ুনঃ   গাজা লেবানন সিরিয়ায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৯৪

তবে সামরিক কমান্ড বিদ্রোহীদের দখলে যাওয়ার বিষয়ে মিয়ানমারের সামরিক জান্তার মুখপাত্রের মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

মিয়ানমারের সামরিক বাহিনীর একটি সূত্র বলেছে, উত্তর পূর্ব কমান্ডে কয়েক সপ্তাহ ধরে প্রতিরোধ লড়াইয়ে নিয়োজিত সৈন্যরা আজ সকালে পিছু হটতে শুরু করেছে। গণমাধ্যমের সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়েছে ওই সূত্র। একই সঙ্গে আঞ্চলিক সামরিক কমান্ডের ভেতরে কোনও সৈন্য আছে কি না সেই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

লাশিওতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস রয়েছে। এএফপিও সেখানকার মানুষের সাথে এই বিষয়ে যোগাযোগ করতে পারেনি বলে জানিয়েছে।

আরও পড়ুনঃ   বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার হুমকি বিজেপি সভাপতির

মিয়ানমারের উত্তরে হিমালয়ের পাদদেশ থেকে ভারত মহাসাগরের সীমান্তবর্তী বিস্তৃত দক্ষিণ ব-দ্বীপ অঞ্চলপর্যন্ত দেশজুড়ে ১৪টি আঞ্চলিক সামরিক কমান্ড রয়েছে সেনাবাহিনীর। তাদের মধ্যে অন্তত ১০টি কমান্ড বর্তমানে দেশটির জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী বা নতুন পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) সাথে লড়াই করছে। ২০২১ সালের অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর সাথে লড়াইয়ের জন্য পিডিএফ গঠন করে দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও জাতিগত গোষ্ঠীর সদস্যরা।

তবে তিন বছরেরও বেশি সময় আগে শুরু হওয়া সংঘাতে সামরিক বাহিনীর একটি আঞ্চলিক কমান্ডের নিয়ন্ত্রণ হারানোর ঘটনা প্রথমবারের মতো লাশিওতে ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST