১৪ ফেব্রুয়ারী ২০২৫
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণ চায় ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা

অনলাইন ডেস্ক : ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) সোশ্যাল মিডিয়াতেও নিয়ন্ত্রণ চায়। তারা সরকারের কাছে আরও বেশি ক্ষমতা চেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন: হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম–এ ছড়িয়ে পড়া অননুমোদিত আর্থিক পরামর্শ মুছে ফেলা এবং বাজারনীতি লঙ্ঘন সংক্রান্ত তদন্তের জন্য এসব পরামর্শদাতার কল রেকর্ডে চায় তারা।

এটি ২০২২ সালের পর দ্বিতীয়বার এসইবিআই এই ধরনের ক্ষমতা চাইল। তবে এখনো সরকারের অনুমোদন মেলেনি।

এসইবিআই সাম্প্রতিক সময়ে বাজার নীতি লঙ্ঘন সংক্রান্ত তদন্ত জোরদার করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অননুমোদিত আর্থিক পরামর্শের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে।

তবে, মেটা প্ল্যাটফর্মের মালিকানাধীন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম–এর মতো সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলো সরকারকে কল রেকর্ড বা গ্রুপ চ্যাটের তথ্য সরবরাহ করে না। এসইবিআই–এর মতে, বর্তমানে বিদ্যমান তথ্যপ্রযুক্তি আইন তাদের ‘অনুমোদিত সংস্থা’ হিসেবে স্বীকৃতি দেয় না, যার ফলে তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহে বাধাগ্রস্ত হচ্ছে।

গত সপ্তাহে কেন্দ্র সরকারের কাছে পাঠানো এক চিঠিতে এসইবিআই, সিকিউরিটিজ রেগুলেশন লঙ্ঘন করে, সামাজিক যোগাযোগ মাধ্যম চ্যানেলগুলো থেকে এমন সমস্ত বার্তা, তথ্য, লিংক এবং গ্রুপ অপসারণের ক্ষমতা চেয়েছে।

এ ছাড়া, ডিজিটাল বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কল বা বার্তা সংক্রান্ত ডেটার অ্যাকসেস পাওয়ার ক্ষমতাও চেয়েছে তারা।

আরও পড়ুনঃ   আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭

বর্তমানে এই ধরনের ক্ষমতা শুধু রাজস্ব বিভাগ, ট্যাক্স বিভাগ ও এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের (ইডি) মতো আইন প্রয়োগকারী সংস্থাগুলোর হাতে রয়েছে। বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআই–ও দীর্ঘ দিন ধরে এমন ক্ষমতা চেয়ে আসছে।

এসইবিআই–এর মতে, তারা গুরুতর বাজার নীতি লঙ্ঘনের তদন্ত চালানোর ক্ষেত্রে সীমাবদ্ধতায় পড়ছে, কারণ তাদের কাছে কল ডেটা রেকর্ড অ্যাকসেস করার ক্ষমতা নেই।

সরকারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ফ্রন্ট-রানিং ও ইনসাইডার ট্রেডিংয়ের মতো বাজার কারসাজির ঘটনাগুলোর তদন্তের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যে প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমানে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে বিনিয়োগকারীরা স্টক ও অন্যান্য সিকিউরিটিজের ট্রেডিং টিপস শেয়ার করছে এবং এর মাধ্যমে অর্থ উপার্জন করছে।

এর আগে ২০২২ সালের আগস্টে এসইবিআই-এর চেয়ারপারসন মাধবী পুরী বুচ একই ধরনের অনুরোধ করেছিলেন, যাতে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ইনসাইডার ট্রেডিং–এর মতো অপরাধে যুক্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা যায়।

তখন সরকার অনুমোদন না দিলেও এসইবিআই এবং মেটা–সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম সংস্থাগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করেছিল এবং চলমান তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুনঃ   আগামী ১০ দিন রাজশাহী অঞ্চলে বন্যার শঙ্কা নেই

সরকার বর্তমানে এসইবিআই-এর নতুন অনুরোধ পর্যালোচনা করছে। তবে, কর্মকর্তারা জানিয়েছেন, এই ধরনের ক্ষমতা সাধারণত গুরুতর অপরাধের জন্য সংরক্ষিত রাখা হয় এবং সব ধরনের নিয়ন্ত্রকদের জন্য এই ক্ষমতা দেওয়ার বিষয়ে একটি বিস্তৃত নীতি নির্ধারণ করা হবে।

যুক্তরাষ্ট্র ও ইউরোপের উন্নত দেশগুলো তাদের সিকিউরিটিজ নিয়ন্ত্রকদের সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট অপসারণের ক্ষমতা দেয় না। তবে, তারা জালিয়াতি বা বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মতো অবৈধ কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে।

এ বিষয়ে মেটা প্ল্যাটফর্ম এবং এসইবিআই এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে, টেলিগ্রাম এক বিবৃতিতে জানিয়েছে, তারা এসইবিআই–এর সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে এবং সমস্ত বৈধ অনুরোধ প্রক্রিয়া করে, যা তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর গাইডলাইন অনুসারে বৈধ নথিসহ জমা দেওয়া হয়।

তবে, টেলিগ্রাম-এর প্রযুক্তিগত কাঠামোর কারণে কল ডেটা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়েছে।

সামগ্রিকভাবে, এসইবিআই–এর ক্ষমতা বাড়ানোর অনুরোধ অনুমোদিত হলে, এটি ভারতের শেয়ারবাজারে নিয়ন্ত্রক সংস্থার তদন্তের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে ধারণা করছেন বাজার সংশ্লিষ্টরা। তবে, সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপনীয়তা নীতি এবং বিনিয়োগকারীদের স্বাধীন মতামত প্রকাশের ওপর এর কী প্রভাব পড়বে, সেটি এখনো প্রশ্নসাপেক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১০

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১১

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১২

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৪

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৫

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৬

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৭

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৮

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

২০

Design & Developed by: BD IT HOST