২ অগাস্ট ২০২৪
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল রাজধানী

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি গণমিছিলে উত্তাল হয়ে উঠেছে রাজধানী ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে হতাহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারসহ নয় দফা দাবিতে আন্দোলন করছেন তারা। রাজধানী জুড়ে পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ মিছিলে বাধার চেষ্টা করলেও কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২ আগস্ট) রাজধানীসহ সারাদেশে প্রার্থনা এবং গণমিছিলের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর অংশ হিসেবে জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় মিছিল নিয়ে বের হন ছাত্রছাত্রীরা। তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও।

বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে মিছিল বের করেন মাদরাসা শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় পুলিশ বেরিকেড দিয়ে মিছিলকারীদের আটকাতে চাইলেও ব্যর্থ হয়। বিক্ষোভকারীরা পল্টন মোড়, প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগের দিকে যায়। মিছিলের সামনের সারিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতাদের দেখা যায়। এ সময় তারা কোটা আন্দোলনে নিহতদের হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুনঃ   নগরীতে উদ্ধার করা মোবাইল ফোন মালিকের নিকট হস্তান্তর করলেন আরএমপি কমিশনার

জুমার নামাজের পর শিক্ষার্থীরা গণমিছিল বের করেন রাজধানীর সাইন্সল্যাব এলাকায়। মিছিলটি বায়তুল মামুর জামে মসজিদের সামনের রাস্তা থেকে শুরু হয়। পরে টিচার্স ট্রেনিং কলেজের সামনে হয়ে সায়েন্স ল্যাব মোড়ে যান। সেখানেই তারা অবস্থান নেন।

শুক্রবার সকাল ১০টা থেকে বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর উত্তরায় রাজউক উত্তরা মডেল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেন কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও অভিভাবক। দুই ঘণ্টাব্যাপী এই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় কলেজের সামনের সড়কের যান চলাচল।

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গণমিছিল বের করেন। তারা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভকালে সরকারবিরোধী নানা স্লোগান দেন।

আরও পড়ুনঃ   “রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেও জীবন যুদ্ধে হারতে বসেছেন পুঠিয়ার ময়না বেগম

সকালে বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হয়রানির প্রতিবাদ জানিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবির প্রতি সংহতি জানিয়েছেন রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকল কলেজের চিকিৎসক, শিক্ষক ও শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ কর্মসূচি ঘোষণা করে। সেদিন বিকেলে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল কাদের।

বিবৃতিতে বলা হয়, ‘গণহত্যা ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন এবং জুমার নামাজ শেষে ছাত্র-জনতার গণমিছিল অনুষ্ঠিত হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১০

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১১

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১২

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৩

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৪

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৫

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৬

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৭

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৮

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৯

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST