২৫ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

“রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফিরেও জীবন যুদ্ধে হারতে বসেছেন পুঠিয়ার ময়না বেগম

এস এম আব্দুর রহমান, পুঠিয়া (রাজশাহী) : ২০১৩ সালের রানা প্লাজা ধসে প্রাণে বেঁচে গিয়েছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঙালপাড়া গ্রামের ময়না বেগম। কিন্তু জীবন আজ আর বেঁচে থাকার মতো নয়। চরম অভাব, থেমে যাওয়া চিকিৎসা আর সমাজের অবহেলায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মৃত্যুযন্ত্রণায় দিন কাটছে তারা।

রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঙালপাড়া গ্রামের ময়না বেগম জীবনের সুখের আশায় পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সাভারের রানা প্লাজায় গার্মেন্টসে কাজ করে কোনো রকমে সংসার চলছিল।

কিন্তু ২০১৩ সালের ২৪ এপ্রিলের ভয়াল দিন বদলে দেয় তার পুরো জীবন। রানা প্লাজা ধসের দিন দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। বুক, পেট ও পায়ে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হন ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। দুই মাস সেখানে চিকিৎসা নিয়ে ফিরলেও, অর্থের অভাবে থেমে যায় তার চিকিৎসা। এরপর থেকে আজও ঘুরছেন মানবেতর জীবন নিয়ে। মানুষের দানে কখনো একটু চিকিৎসা চালাতে পারলেও এখন তা পুরোপুরি বন্ধ। এখন তার জীবন কেবলই যন্ত্রণা আর অপেক্ষা।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজশাহীর পুঠিয়া উপজেলার এক কোণায়, নড়বড়ে একটি ঘরে মানবেতর জীবন কাটাচ্ছেন ময়না বেগম। স্বামী, সন্তান ও নাতি-নাতনিদের নিয়ে গাদাগাদি করে বসবাস। অসুস্থ শরীরে প্রতিনিয়ত যন্ত্রণা সহ্য করছেন, চিকিৎসার অভাবে বাড়ছে দুর্ভোগ। ময়নার অবস্থা খুবই করুণ। ছলছল চোখে যেন বলে দিচ্ছেন, “মরে গেলেই হয়, এমন বাঁচার চেয়ে মৃত্যু ভালো!” সংসারে চারজন সদস্য, একমাত্র উপার্জনক্ষম স্বামী বাবু বয়সের ভারে ক্লান্ত, তিনিও রোগে ভুগছেন।

মেয়েকে বিয়ে দিয়ে যোগ হয়েছে নতুন খরচ। ছেলে-মেয়ে আলাদাভাবে খেয়ে, অসুস্থ ময়না আর বৃদ্ধ বাবুকে রেখেছেন অনাহারে-অর্ধাহারে। এনজিওর কিস্তির চাপ আর ঋণের বোঝায় তারা প্রায় দিশেহারা।

আহত ময়না বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এক যুগের বেশি সময় ধরে চিৎকার আর অভাবে বেঁচে আছি। এমন বেঁচে থাকার চেয়ে মৃত্যুই ভালো। আল্লাহ কত মানুষকে দেখে, আমাকে দেখে না।”

ময়না বেগমের স্বামী মোঃ বাবু জানান, “আমার পঙ্গু কার্ড আছে, তাতেও কোনো ভাতা পাই না। টাকা খরচ করে বানিয়েছি, সেটাও কোনো কাজে আসে না। এখন খাবারও ঠিকমতো জোটে না। মানুষের কাজেও কেউ ডাকে না। স্ত্রীর চিকিৎসা বন্ধ হয়ে গেছে।” ভূমিহীন এই পরিবারে এখন কাজ করার মতো কেউ নেই। সাহায্য না পেলে চিকিৎসা তো দূরের কথা, খাবার জোটানোও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে পুলিশ সংস্কার কমিশন প্রধানের বৈঠক

প্রতিবেশী হাফেজ আলী বলেন, “আমিও গরিব মানুষ, মাঝে মাঝে খাওয়ার দিই। টাকা থাকলে আরও কিছু দিতাম। সরকার যদি একটু সাহায্য করত, ওরা একটু ভালোভাবে বাঁচতে পারত।”

এ বিষয়ে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, “আমরা তার জন্য প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করব এবং অগ্রাধিকার ভিত্তিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য-সহযোগিতা করা হবে।”

এমতাবস্থায় পরিবারটির জন্য সরকারি-বেসরকারি সহায়তা এখন সময়ের দাবি। সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারেন ময়নার মতো অসহায় মানুষগুলো।

ময়নার পরিবার এখন আশায় আছে, এই বার্তাগুলোর মাধ্যমে সমাজ ও প্রশাসনের কাছে পৌঁছাতে পারলে হয়তো আবার একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে তারা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST