৩০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইউক্রেন-গাজা নিয়ে মেলোনি-জিনপিং আলোচনা

অনলাইন ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ইউক্রেন ও গাজা সংঘাত নিয়ে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

মেলোনির অফিস এক বিবৃতিতে জানিয়েছে, চীনের প্রেসিডেন্টের সঙ্গে ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংকট থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন ইতালির প্রধানমন্ত্রী। তারা ইন্দো-প্যাসিফিকে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়েও কথা বলেছেন।

এর আগে গত সপ্তাহান্তে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেন মেলোনি।

সোমবার মেলোনি ও শি জিনপিংয়ের মধ্য়ে বৈঠক হয়েছে। সেখানে মেলোনি বলেছেন, আন্তর্জাতিক স্তরে নিরাপত্তাহীনতা বাড়ছে, সেখানে মধ্যস্থতাকারী হিসাবে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও পড়ুনঃ   বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখ লাখ ইসরায়েলি

এই মাসের গোড়ায় চীনের উদ্য়োগে হামাসের বিভিন্ন গোষ্ঠী ও ফাতাহদের মধ্যে আলোচনা হয়। সেখানে ঠিক হয়েছে, যুদ্ধপরবর্তী গাজায় তারা মিলে অন্তর্বর্তী জাতীয় সরকার গঠন করবে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা শুরুর ক্ষেত্রেও মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে চীন। তবে পশ্চিমা দেশগুলো এই মধ্যস্থতা নিয়ে সন্দিহান। আমেরিকাও জানিয়েছে, বেইজিং সম্প্রতি বেশ কিছু জিনিস রপ্তানি করে রাশিয়ার যুদ্ধপ্রচেষ্টাকে সমর্থন জানিয়েছে।

আরও পড়ুনঃ   মালিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

এই পরিপ্রেক্ষিতে মেলোনি শি জিনপিংকে বলেছেন, কীভাবে স্থিতাবস্থা আসতে পারে, চীন সেটা দেখুক। কীভাবে শান্তি আনা যায়, সেটা তারা নিশ্চিত করুক।

শি জিনপিং ইতালি ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, দুই পক্ষই পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও ধৈর্যের ভিত্তিতে নিজেদের উন্নয়নের পথে চলেছে।

মেলোনির অফিস জানিয়েছে, দুই পক্ষই এআই, পরিবেশ, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কারের মতো বিষয় নিয়েও কথা বলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১০

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১১

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১২

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৩

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৪

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৫

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৭

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৮

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৯

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST