২২ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

বৃষ্টির মতো রকেট নিক্ষেপ হিজবুল্লাহর, পালিয়েছেন লাখ লাখ ইসরায়েলি

অনলাইন ডেস্ক : তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও ওয়াকি-টকিতে বিস্ফোরণের প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে শতাধিক রকেট ছুড়েছে লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরান-সমর্থিত লেবাননের এই গোষ্ঠীর মুহুর্মুহু রকেট হামলায় ইসরায়েলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে লাখ লাখ ইসরায়েলি আশ্রয় কেন্দ্রে পালিয়েছেন। এই হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের সব স্কুল ও সমুদ্র সৈকত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, রোববার স্থানীয় সময় ভোর ৫টার দিকে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে একযোগে প্রায় ২০টি প্রোজেক্টাইলের প্রবেশ শনাক্ত করা হয়েছে। এরপর সকাল ৬টার দিকে লেবানন থেকে আরও প্রায় ৮৫টি প্রোজেক্টাইল ছোড়া হয়েছে।

ফরাসি বার্তা সংস্থা এএফপিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি বলেছেন, প্রোজেক্টাইল ধেয়ে আসার সময় ইসরায়েলের উত্তরাঞ্চলজুড়ে বোমা আশ্রয়কেন্দ্রগুলোতে লাখ লাখ মানুষ ঠাঁই নিয়েছেন।

আরও পড়ুনঃ   পশ্চিম তীর দখল নিয়ে ইসরায়েলকে কড়া বার্তা আরব আমিরাতের

এর আগে, ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে উত্তরাঞ্চলের একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিক্যাল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা।

ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহু রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় এক বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন-ইসরায়েল সীমান্তে সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েলজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর হোম ফ্রন্ট কমান্ড বলেছে, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত উত্তর ইজরায়েলজুড়ে শিক্ষা কার্যক্রমের অনুমতি দেওয়া হবে না। শোশানির মতে, এই সংঘাতে লাখ লাখ শিশুর ওপর প্রভাব পড়বে। মেডিক্যাল শিল্পে কর্মরত ইসরায়েলি বাসিন্দা প্যাট্রিস ওলফ এএফপিকে বলেন, হাইফায় প্রচুর স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে… আর অফিসগুলোও জনশূন্য।

আরও পড়ুনঃ   গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, নিহত আরও ২৪ ফিলিস্তিনি

তিনি বলেন, হিজবুল্লাহর পক্ষ থেকে আরও বেশি চাপ আসছে। ইসরায়েলি বাহিনী লেবাননের গোষ্ঠীটির ওপর চাপ প্রয়োগ করায় এটি আরও তীব্র হয়ে উঠছে। রকেট হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েল ও হিজবুল্লাহর ক্রমবর্ধমান সংঘাতে ওই অঞ্চলে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। চলতি সপ্তাহে ইসরায়েলি কর্মকর্তারা হামাস-শাসিত গাজা উপত্যকার বদলে লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহর ওপর তাদের সামরিক অভিযানের ফোকাস ঘুরে যাবে বলে ইঙ্গিত দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST