২৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভাঙলো, কার সঙ্গে থাকছেন যীশু?

অনলাইন ডেস্ক : কয়েকদিন ধরেই টালি অভিনেতা যীশু সেনগুপ্তের সংসারে ভাঙনের জল্পনায় মুখর ওপার বাংলার ইন্ডাস্ট্রি। তবে এ বিষয়ে যীশুর স্ত্রী নীলাঞ্জনা এখন পর্যন্ত মুখ খোলেননি। এরই মধ্যে নতুন গুঞ্জন- এক গুজরাটি মেয়ে টালিউডের এই সুদর্শন নায়কের প্রেমে হাবুডুবু খাচ্ছেন! দুই পক্ষ থেকেই প্রেমের আগুন তুঙ্গে। শুধু তাই নয়, মুম্বাইতে একই ছাদের নিচেই নাকী বসবাস করছেন তারা!

ভারতীয় গণমাধ্যমের খবর, যীশুর সঙ্গে জড়িয়ে পড়া গুজরাটি ওই মেয়ের নাম শিনাল সুর্তি। যীশু ও শিনালের পরিচয় কাজের সূত্রেই; বলা যায়, যীশুর ‘হেল্পিং হ্যান্ড’ শিনাল। পাঁচ বছরের বেশি সময় ধরেই যীশুর সব কাজ দেখাশোনা করেন শিনাল।

আরও পড়ুনঃ   নতুন করে বিয়ে নিয়ে ভাবছেন মোনালিসা

এদিকে সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত পদবি মুছে দিয়েছেন নীলাঞ্জনা। ধরে নেওয়া হচ্ছে, জীবনের এমনই একটি পর্যায়ে যীশু-নিলাঞ্জনা অবস্থান করছেন, সেখানে থেমে যেতে পারে তাদের সম্পর্কের গতি। সরাসরি এ বিষয়ে নীলাঞ্জনা কিছু না বললেও মন খারাপের পোস্ট গুলো ভিড় করেছে তার সামাজিক মাধ্যমের ওয়ালে। এরই মধ্যে শিনালের সঙ্গে যীশুর এমন ঘনিষ্ঠতার গুঞ্জন যীশু-নিলাঞ্জনার সম্পর্ক ভাঙনের জল্পনাকে আরও চাউর করল।

এর আগে ২০০৪ সালে নীলাঞ্জনার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন যীশু সেনগুপ্ত। ধারাবাহিক, টেলিসিরিজের পর্দায় যীশু তখন জনপ্রিয় মুখ। অঞ্জনা ভৌমিকের জেষ্ঠকন্যা নীলাঞ্জনাও তখন অভিনয়জগতে বেশ জনপ্রিয়। তার পর যীশু-নীলাঞ্জনার প্রেমমাখা সুখের সংসার সারা এবং জারা দুই কন্যাসন্তান এল। কানাঘুষো বিচ্ছেদের জল্পনা-গুঞ্জন যতই শোনা যাক না কেন, আশা করা যায় এই দূরত্ব ঘুচে গিয়ে আবারও সুখীদম্পতি হিসেবে একফ্রেমে ধরা দেবেন তারা।

আরও পড়ুনঃ   অসুস্থতা নিয়েই বিপিএল মাতালেন তানজিন তিশা

প্রসঙ্গত, বর্তমানে টালিউড, বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও ব্যস্ত যীশু সেনগুপ্ত। জাত অভিনেতা হিসেবে নিজেকে চিনিয়ে দিয়েছেন অনেক আগেই। বেশিরভাগ সময়ই মুম্বাইতেই ব্যস্ত থাকেন তিনি। শোনা যাচ্ছে, সেখানেই নাকি কাউকে মন দিয়ে ফেলেছেন। সেই মেয়েটিই তার সহকারী শিনাল বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১০

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১১

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১২

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৩

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৪

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১৬

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

২০

Design & Developed by: BD IT HOST