১৬ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ছেলেকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা

জয়পুরহাট প্রতিনিধি: রেলগেট এলাকার একটি দোকানে বিস্কুট-পানি খেয়েছেন গৃহবধূ শাহনাজ বেগম (২৫)। এরপর চার বছরের ছেলে সিফাতকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হাঁটা শুরু করেন। এ সময় একটি ট্রেন ঢুকে পড়ে। তবে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ তিনি দেবেন, সেটি হয়তো প্রত্যক্ষদর্শীরা কল্পনাও করেননি। কোলে সন্তান নিয়েই ওই গৃহবধূ ঝাঁপ দিয়েছেন চলন্ত ট্রেনের নিচে। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহনাজ বেগম দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামের মনিরুজ্জামান মিঠুর স্ত্রী। নিহত চার বছরের শিশু সিফাত হোসেন তাদের সন্তান।

আরও পড়ুনঃ   পাবনায় অটোভ্যানে বাসের চাপা: তরুণ নিহত, আহত ১০

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাহনাজ বেগম তার ছেলেকে সঙ্গে নিয়ে বিকেলে বাগজানা রেলগেট এলাকা ঘোরাঘুরি করছিলেন। তিনি কয়েকবার মুঠোফোনে কথাও বলছিলেন। এরপর সন্ধ্যার দিকে সেখানকার একটি দোকানে বিস্কুট-পানি খান। এরপর তারা মা-ছেলে রেললাইনের পাশ দিয়ে হেঁটে পাঁচবিবির দিকে রওনা দেন। বাগজানা রেলগেটের একশ গজ দূরে যেতে পঞ্চগড়গামী ‘একতা এক্সপ্রেস’ট্রেন হুইসেল দিয়ে আসে।

ট্রেনটি তাদেরকে অতিক্রম করছিল। এ সময় ছেলেকে কোলে নিয়েই চলন্ত ট্রেনের নিচে শাহনাজ ঝাঁপ দেন। এতে তার ছেলে ট্রেনে ধাক্কা লেগে ছিটকে লাইনের পাশে পড়ে মারা যায়। ট্রেনটি চলে যাওয়ার পর শাহনাজকে মৃত অবস্থায় লাইনের ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে মা ও ছেলের ছিন্নভিন্ন মরদেহের পাশে পাওয়া ভাঙা একটি মুঠোফোনের সূত্র ধরে তাদের দুজনের পরিচয় নিশ্চিত হয়েছেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুনঃ   সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

সান্তাহার রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, পাঁচবিবির বাগজানা রেলগেট এলাকায় মা ও ছেলে ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা বলে স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রম খাতের সমস্যা সমাধান ও সম্ভাবনার ক্ষেত্র বাড়াতে টিম ওয়ার্কের প্রত্যয় শ্রমমন্ত্রীর

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রফেতার

রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

আরইউজের সভায় বক্তারা অবিলম্বে ন্যায্য বেতনকাঠামো নির্ধারণ ও সকল সাংবাদিকের বেতনভাতা নিশ্চিত করতে হবে

শুভ বুদ্ধপূর্ণিমা আজ

১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

১০

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১১

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

১২

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

১৩

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

১৪

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

১৫

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

১৬

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১৭

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১৮

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১৯

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST