২১ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় বাস ও অটোভ্যানের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানচালকসহ আরও দুজন। আজ শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আতাইকুলা থানার তেলকুপি এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

মাধপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুশফিকুর রহমান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূ হলেন সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রাম মাস্টারপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী রত্না বেগম (৪০)। আহত দুজনের মধ্যে ভ্যানচালকের নাম পরিচয় পাওয়া গেছে, তিনি হলেন একই উপজেলার তেলকুপি গ্রামের মোছেব খাঁর ছেলে কালু খাঁ (৪২)।

আরও পড়ুনঃ   আমার পাশে দাঁড়িয়ে থাকা কেউ অন্যায় করলে তাকেও আইনের আওতায় আনা হবে- প্রতিমন্ত্রী পুতুল

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘটনার সময় হাসান পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস পাবনা থেকে বেড়া উপজেলার দিকে যাচ্ছিল। আর অটোভ্যানটি যাত্রী নিয়ে মাধপুর বাজার থেকে আতাইকুলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে তেলকুপি নামক স্থানে বাস ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই বাসের চাপায় ভ্যানের যাত্রী গৃহবধূ রত্না বেগম নিহত হন। আহত হন ভ্যানচালকসহ দুজন। আহতদের মধ্যে ভ্যানচালক কালু খাঁকে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

আরও পড়ুনঃ   নগরীরতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত ২

এসআই মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পলাতক। সুরতহাল শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST