১ মে ২০২৬
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যা মামলার আসামি রাজশাহীতে গ্রেফতার

গ্রফেতার রাজীব মিস্ত্রি এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি।

স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরের কথিত পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলার আসামি রাজীব মিস্ত্রিকে (৩২) রাজশাহীর গোদাগাড়ী থেকে গ্রেফতার করেছে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব)।

বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সদরের থানা রোড এলাকা থেকে গ্রেফতার করে র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী ও র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এর একটি যৌথ আভিযানিক দল ।

গ্রেফতার রাজীব এ মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তার বাড়ি পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর। বাবার নাম গাজী মিস্ত্রি।

শুক্রবার সকালে র‌্যাপডি এ্যাকশন ব্যাটালয়িন (র‌্যাব-৫) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   ঢাকা ছেড়েছেন কাতারের আমির

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারের পর আসামিকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করবে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পীর’ শামীম জাহাঙ্গীর ঢাকা থেকে মাস্টার্স সম্পন্ন করে দীর্ঘদিন শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন এবং ধীরে ধীরে বিতর্কিত ধর্মীয় কার্যক্রম শুরু করেন।

গত ৫-৬ বছর ধরে শামীম জাহাঙ্গীর ইসলামের নামে নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। এর আগেও গান-বাজনা করে মরদেহ দাফন করাসহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি সমালোচনার জন্ম দিয়েছিলেন। গত ১০ এপ্রিল পবিত্র কোরআন অবমাননাকর একটি আপত্তিকর মন্তব্যযুক্ত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুনঃ   সীমান্তে বেড়া নির্মাণে বাংলাদেশের সহযোগিতা আশা করে ভারত: প্রণয় ভার্ম

এর সূত্র ধরে পরদিন দুপুরে প্রায় ২০০ ব্যক্তি দক্ষিণ ফিলিপনগরে অবস্থিত শামীমের আস্তানায় হামলা চালায়। এতে শামীম নিহত হন। সেদিন ওই আস্তানা পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় শামীমের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ছায়াতদন্তের মাধ্যমে আসামিদের গ্রেফতারে র‌্যাব কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজীব মিস্ত্রিকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুয়েটের আবাসিক হল সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে : শিক্ষামন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

নাচোলে ২০ হাজার ২৬০ জন শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস

দক্ষ নির্মাতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিসিটিআই : জাহেদ উর রহমান

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

বিপিজেএ’র নব-নির্বাচিত কমিটিকে রাজশাহী এডিটরস ফোরামের অভিনন্দন

খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক

সহকারী অধ্যাপক আনিকা ফারজানার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বিপিজেএ’র সভাপতি সামাদ, সম্পাদক আসাদ

১০

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

১১

দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৩

অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয়

১৪

ভাঙ্গায় কৃষকদের মাঝে বিনামুল্যে ধান বীজ, সার ও গাছের চারা বিতরণ

১৫

মাদক কারবারিদের ঘৃণা ও সামাজিকভাবে বয়কট করতে হবে : ভূমিমন্ত্রী

১৬

দেশকে জুয়া ও মাদকমুক্ত করার পদক্ষেপ নেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

নির্যাতন প্রতিরোধে কার্যকর সংস্কার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

১৮

তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST