১০ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

কেন দুই সংসার টেকেনি, মুখ খুললেন শ্বেতা

অনলাইন ডেস্ক : ১৯৯৮ সালে ভোজপুরি অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। ৯ বছর পরই তাদের বিচ্ছেদ হয়। এরপর অভিনব কোহলির গাঁটছাড়া বাঁধেন এই অভিনেত্রী। কিন্তু সেই সংসারও ভেঙে যায় ২০১৯ সালে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা জানিয়েছে দুই সংসার ভাঙনের কারণ। অভিনেত্রী জানান, নির্যাতনের কারণে প্রথম স্বামী রাজার সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন। সেই সংসারে একটি কন্যা সন্তান রয়েছে। যার নাম পলক তিওয়ারি।

গালাট্টা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্বেতা বলেন, ‘আমার আগে পরিবারে কেউ কোনোদিন প্রেম করে বিয়ে করেনি। অন্য ধর্মে বিয়ে নিয়ে আমাদের বাড়িতে সমস্যা ছিল। তবুও আমি লাভ ম্যারেজই করেছি।

আরও পড়ুনঃ   সমুদ্রতীরে মোহময়ী রূপে জ্যাকলিন

আমার মাকে অনেক কথা শুনতে হয়। আমি যদি তখন ডিভোর্সের মামলা করতে যেতাম বিষয়টা অন্য রকম হত। তাছাড়া তখন আমি আর্থিকভাবেও সচ্ছল ছিলাম না। তবে এর চেয়েও যেটা বেশি ছিল সেটা আবেগ।’

নানা সমস্যার কথা ভেবে বারবার পিছিয়ে আসেন অভিনেত্রী। তবে একটা সময় বুঝতে পারেনম, পারিবারিক সুখের চেয়েও মানসিক সুস্থতার বেশি প্রযোজন। আর এই সম্পর্কে থাকলে তার সন্তানেরও ক্ষতি। যে কারণে একটা সময় বিচ্ছেদের পথে হাঁটেন তিনি।

আরও পড়ুনঃ   তিন নায়িকার নামে জাল ভোটার কার্ড, তদন্তে নির্বাচন কমিশন

২০১৩-এ আবার বিয়ে করেন শ্বেতা। পাত্র অভিনব কোহলি। তিন বছর প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন এই জুটি। তবে বিয়ের ছয় বছর পর আলাদা হয় অভিনব-শ্বেতার পথ। শ্বেতার অভিযোগ ছিল, তিনি এবং মেয়ে পলকের সঙ্গে খারাপ ব্যবহার করতেন অভিনব।

শুধু তাই নয়, মেয়ের দিকে খারাপভাবে নজর দিতেন অভিনব এমন ভয়াবহ অভিযোগও তুলেছিলেন অভিনেত্রী। যে কারণে একটা সময়ে বিচ্ছেদের পথে হাঁটেন এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে ফসলি জমি কাটা রোধে অভিযান, এস্কেভেটর অকেজো

নিয়ামতপুরে ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধারসহ গ্রেপ্তার ২

লালপুরের বিলমাড়ীয়া সরকারি ফুটবল মাঠ নিয়ে নতুন স্বপ্ন

রাজশাহীতে ডেইরি ফার্মের গাড়িতে ডাকাতির ঘটনায় দুজন গ্রেপ্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

গন্ধর্বপুর পানি শোধনাগার প্ল্যান্ট পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ: চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে শেষ করতে হবে হজযাত্রী নিবন্ধন

রাজশাহীতে আধিপত্য বিস্তার নিয়ে গোলাগুলি : ৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার

রাজশাহীতে দ্বিতীয় দিনের মত কর্মবিরোধীতে ইন্টার্ন চিকিৎসকরা

১০

বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে : স্বাস্থ্যমন্ত্রী

১১

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

১২

স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেফতার

১৩

শিশু শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

১৪

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

১৫

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

১৬

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

১৮

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

১৯

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST