১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জাতীয় ক্রাশ হয়ে যা বললেন তৃপ্তি

অনলাইন ডেস্ক : রণবীর কাপুর ও ববি দেওলের ‘অ্যানিম্যাল’ ছবিতে জোয়া (ভাবি ২) চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। আর এটাই তার জীবনের টার্নিং পয়েন্ট। এবার একের পর এক ছবিতে অভিনয়ের সুযোগ পাচ্ছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তার সৌন্দর্যেও মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘জাতীয় ক্রাশ’ তকমা পাওয়া নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

তিনি বলেন, ‘যখনই আমার কোনও ছবি মুক্তি পেয়েছে, মানুষ সেটি নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী হিসেবে এই বিষয়টি আমাদের উৎসাহ দেয়। এর জন্য আমাদের মধ্যে আরও ভাল কাজ করার তাগিদ তৈরি হয়। ‘জাতীয় ক্রাশ’ তকমা পেয়ে নিজেকে সৌভাগ্যবতী মনে করি।’

আরও পড়ুনঃ   ১২ কোটির পতিতালয় থেকে ১৪৫ কোটির শিশমহল সেট বানিয়েছেন বানসালি

তৃপ্তি জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন। আবার গত কয়েক বছরেও তার অভিনয়ের ঝুলিতে রয়েছে মনে রাখার মতো কিছু চরিত্র। যে ছবিই হোক, মানুষের থেকে ভালবাসা পেয়েছি। মানুষ তার কাজ ভালোবেসেছে এবং তা নিয়ে কথাও বলেছে।

‘লায়লা মজনু’, ‘কালা’ ছবিতে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। তবে ‘অ্যানিম্যাল’-এ অভিনয় করার পর থেকে তিনি নতুন করে চর্চায় উঠে আসেন। যদিও তৃপ্তি মনে করেন, ‘অ্যানিম্যাল’-এ রণবীরের সঙ্গে শয্যা দৃশ্যে অভিনয় করার থেকে তার কাছে ‘বুলবুল’ ছবির চরিত্রে অভিনয় করা তুলনামূলক ভাবে কঠিন ছিল।

উল্লেখ্য, এই সময় তৃপ্তি তার আসন্ন ছবি ‘ব্যাড নিউজ’-এর প্রচার নিয়ে ব্যস্ত। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন ভিকি কৌশল ও অ্যামি ভির্ক। ছবিটি আগামী ১৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ।

আরও পড়ুনঃ   সালমান আমার ভালো বন্ধু : কঙ্গনা

এছাড়াও আসন্ন চলচ্চিত্রের তালিকায় রয়েছে কার্তিক আরিয়ানের সঙ্গে তার অপর ছবি ‘ভুল ভুলাইয়া ৩’। ভক্তরা ছবিটির ট্রেলারের জন্য অপেক্ষা করছেন যা এই বছরের শেষের দিকে প্রেক্ষাগৃহে হিট হবে বলে আশা করা হচ্ছে।

করণ জোহরের প্রযোজনায় ‘ধড়ক ২’ ছবিতেও দেখা যাবে তৃপ্তি দিমরিকে। ছবিতে সিদ্ধান্ত চতুর্বেদীও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন এবং তৃপ্তিকে প্রধান মহিলা চরিত্রে দেখা যাবে। ছবিটি ২২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST