২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ঐশ্বরিয়া-আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ছেন অভিষেক

অনলাইন ডেস্ক : বচ্চন পরিবারের কোন্দল নিয়ে জল্পনা বহুদিন থেকেই। এ নিয়ে বচ্চন পরিবারের কেউ মুখ না খুললেও জানা গেছে, অশান্তির জেরে নাকি বউ ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিষেক। নিজের দাম্পত্যকে বাঁচাতে বচ্চন জলসা ছেড়ে অন্যত্র ওঠার পরিকল্পনা অভিষেকের।

জানা গেছে, বোরিভালি এলাকায় ১৫.৪২ কোটি টাকায় ৬টি ফ্ল্যাট কিনেছেন অভিষেক। তবে এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি বচ্চন পরিবারের পক্ষ থেকে।

গত বছরের দীপাবলি থেকেই বচ্চন পরিবারে অশান্তির খবর শোনা যাচ্ছে। নিজের বিলাসবহুল বাংলো প্রতীক্ষা মেয়ে শ্বেতার নামে করে দিয়েছেন বিগ বি। বলিউড সূত্র বলছে, শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি ঐশ্বরিয়ার একেবারেই বনিবনা নেই। মেয়েকে নিয়ে নাকি বাবার বাড়িতে গিয়ে উঠেছেন প্রাক্তন এই বিশ্বসুন্দরী।

আরও পড়ুনঃ   আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর

যদিও এমন রটনা নিয়ে এখনও পর্যন্ত বচ্চন পরিবারের কেউ মুখ খোলেননি। আবার শ্বেতা নন্দাসহ পুরো বচ্চন পরিবারকেই অগস্ত্য-সুহানার ‘দ্য আর্চিস’ সিনেমার স্ক্রিনিংয়ে দেখা গেছে। আবার অমিতাভকে প্রো-কাবাডি লিগে অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যার পাশে দেখা গেছে।

কিন্তু সম্প্রতি নাতনি নভ্যার পডকাস্টে গিয়ে জয়া বলেন, ছেলের থেকেও বেশি আমার মেয়ে আমার শক্তি। ও নারী বলেই এমনটা কিনা জানি না। কিন্তু ওই আমার বল।

আরও পড়ুনঃ   দিয়া মির্জাকে অযথা কটাক্ষ, কড়া জবাব অভিনেত্রীর

 

প্রসঙ্গত, ঐশ্বরিয়া-অভিষেককে নিয়ে বচ্চন পরিবারে অশান্তি তুঙ্গে। প্রকাশ্যে এসব নিয়ে কিছু না বললেও, তাদের দাম্পত্য যে আর সুখের নয়, তা স্পষ্ট তাদের নানা আচরণেই।

কয়েকদিন আগে খবরে এসেছিল অভিষেক তার বিয়ের আংটি খুলে ফেলেছেন। এবার দেখা গেল শুধু অভিষেক নয়, ঐশ্বরিয়ার হাত থেকেও গায়েব বিয়ের আংটি। যে আংটিকে আগলে রাখতেন ঐশ্বরিয়া।

১৬ বছরের বিবাহিত সম্পর্কে ভাঙন নিয়ে কম জলঘোলা হচ্ছে না। সর্বত্র কান পাতলেই শোনা যাচ্ছে, ঐশ্বরিয়ার সঙ্গে তার শাশুড়ি ও ননদের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে। তার জেরেই দাম্পত্য সম্পর্ক উষ্ণতা হারিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST