২২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

তানোরে ২৩ বছর পর সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী গ্রেপ্তার

সাইদ সাজু, তানোর: রাজশাহীর তানোরে ২৩ বছর পর ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারী পরোয়ানায় পলাতক ১ আসামীকে গ্রেপ্তার করেছেন তানোর থানা পুলিশ। তার নাম কামরুল ইসলাম (৪৮)। তিনি তানোর উপজেলার কলমা ইউপির অমৃতপুর গ্রামের মৃত নাজিম উদ্দীনের পুত্র। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এএসআই ফজলে রাব্বী সংগীয় পুলিশ ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

আরও পড়ুনঃ   চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক সেজে প্রতারণা,ভ্রাম্যমাণ আদালতে লাখ টাকা জরিমানা

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, ২০০১ সালে গ্রামের একটি মারামারীর ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নাম্বর জিআর মামলা -৬২২/২০০১। ওই ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। আদালত ওই মামলায় তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রহিম বলেন, দীর্ঘদিন ধরে তিনি ঢাকায় বসবাস করছিলেন। গ্রেপ্তারী পরোয়ানা মুলে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিলো। ঈদের আগে তিনি গ্রামের বাড়িতে ঈদ করতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে তানোর উপজেলার অমৃতপুর গ্রামস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জের হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি আব্দুর রহিম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST