
জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড সংলগ্ন এলাকা তিনটি কাটুন থেকে ৬ টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ১২ সেপ্টেম্বর সকালে, স্থানীয়রা তিনটা কার্টুন দেখে এবং গন্ধ ছড়ালে ৯৯৯ এ কল দিয়ে বিস্তারিত জানায়, পরে পুলিশ এসে প্লাস্টিকের বস্তায় তিনটি কার্টুন এর মধ্য থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর-মাগুরা মহাসড়কের পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেতের পাশে একটি তালগাছের নিচে তিনটি মুখ বাঁধা প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয়রা। বিষয়টি সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশকে জানানো হয়।খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে সেগুলোর ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী-বোয়ালমারী- আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহম্মদ মাসুদুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST