১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল । ছবি : জহিরুল ইসলাম

জহিরুল ইসলাম, ফরিদপুর : ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, সময় পেলেই এলাকার মানুষের কাছে চলে আসি, তাদের সমস্যার কথা শুনে সমাধানের চেষ্টা করি। কিন্তু আরেকটি দল আছে তারা শুধু গিবত আর প্রতিহিংসা নিয়ে আছে, কিভাবে সরকারকে বিরক্ত করা যায়। রাতের আধারে কোনো এক জায়গায় ফুসফাস করে মাথা জাগান দেয়, বিদেশ থেকে পলাতক গ্রুপ এদেরকে ইন্ধন দেয় আর এরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথাগুলো বলেন শহিদুল ইসলাম বাবুল।

আরও পড়ুনঃ   আ.লীগ পালিয়েছে, ওদের ভূত-প্রেতাত্মারা পালায়নি: মির্জা ফখরুল

তিনি আরো বলেন, এদের রাজনীতিতে কোনো ভবিষ্যত নেই। দুনিয়ার ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না যারা বিক্ষোভের মুখে পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে, দুনিয়ার ইতিহাসে এটা নেই।

শহিদুল ইসলাম বাবুল আরো বলেন, আরেক গ্রুপ আছে মনের আনন্দে তারা লংমার্চ করছে, সরকারকে কিভাবে বিব্রত করা যায় তা করার জন্য তারা ব্যস্ত। অর্থনৈতিক সংকট চলছে, তারা সরকারকে সহযোগীতা না করে বিব্রত করার চেষ্টা করছে। এতে কোনো লাভ হবেনা। গণঅভ্যুত্থান সকালে বিকালে হয় না। অলিক স্বপ্ন দু:স্বপ্নে পরিনত হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদ্‌যাপিত

এ সময় ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বিটু মুন্সি, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান তুরান, ঢাকা মহানগর যুবদল পল্টন থানার সদস্য ইমন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী রিপন মিয়া, সাবেক পুলিশ সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিনসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১০

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১১

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১২

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৩

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৪

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৬

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৭

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৮

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৯

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

২০

Design & Developed by: BD IT HOST