৬ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক : মধ্যপ্রাচ্যের ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রে শান্তি চুক্তি নিয়ে টানাপোড়েনের মাঝে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। শনিবার সকালে মার্কিন ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৫৪ ডলারে নেমে এসেছে।

ব্যবসায়ীদের কাছে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সীমিত সামরিক সংঘাত মূল্যায়ন এবং তেল প্রবাহের ক্ষেত্রে তাৎক্ষণিক ঝুঁকি হ্রাস পাওয়ায় তেলের দামে এই পতন দেখা গেছে।

অয়েলপ্রাইস ডট কমের তথ্য অনুযায়ী, বেইজিংয়ের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে অপরিশোধিত ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৯৪ ডলার কমে ৯৩ দশমিক ০৯ ডলারে দাঁড়িয়েছে। এতে করে তেলের দাম ২ দশমিক ০৪ শতাংশ কমেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে একুশের প্রথম প্রহরেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল

এছাড়া মুরবান অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৮২ ডলার কমে ৯০ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে। শতাংশের হিসাবে এই তেলের দাম ৩ দশমিক ০২ ভাগ কমেছে।

অন্যান্য বেঞ্চমার্কেও তেলের দরপতন ঘটেছে। এরমধ্যে ডব্লিউটিআই মিডল্যান্ডের দাম ২ দশমিক ৬৯ শতাংশ কমে কমে ৯১ দশমিক ১৭ ডলারে, মার্স অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭৬ শতাংশ কমে ১১২ দশমিক ২১ ডলারে এবং ওয়েস্টার্ন কানাডিয়ান সিলেক্টের দাম ৩ দশমিক ৫৬ শতাংশ কমে ৮০ দশমিক ৬৯ ডলারে নেমেছে।

আরও পড়ুনঃ   তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

প্রাকৃতিক গ্যাস ও হিটিং অয়েলের দামও কমেছে। যদিও ডিজেলের দামে ০ দশমিক ২৫ বেড়েছে। চলতি বছরের মার্কিন-ইরান সংঘাতের পর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বৈশ্বিক জ্বালানি পরিবহনের অন্যতম জলপথ হরমুজ প্রণালি। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই সংকীর্ণ পথ দিয়ে যাতায়াত করে।

গত ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া যুদ্ধের পর থেকে এই নৌপথে তেল পরিবহন প্রায় বন্ধ হয়ে গেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহে ভয়াবহ প্রভাব পড়েছে।

সূত্র: গালফ নিউজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মুন্ডুমালা পৌর বিএনপির দোয়া মাহফিল

শাড়ি-গয়নায় অপুর সাজ, সঙ্গে কী বার্তা দিলেন?

মেক্সিকোর চিড়িয়াখানায় বিশ্বকাপ ম্যাচ নিয়ে হাতি-গরিলাদের ভবিষ্যদ্বাণী!

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের হুঁশিয়ারি ইরানের

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবসে গাছের চারা বিতরণ

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

নগরীতে ২০৫৫ পিস ইয়াবা, ১৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৫

অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময়

১০

মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

১১

বাংলাদেশে সাইবার বুলিং : প্রতিরোধ ও প্রতিকার

১২

ডেঙ্গমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে : রাসিক প্রশাসক

১৩

রাজশাহীতে ঘুঘুর ছানা ধরতে গিয়ে বিদ্যুতের খুঁটিতে প্রাণ হারাল কিশোর

১৪

স্বাস্থসেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করবে সরকার

১৫

জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা পেলেন বাংলাদেশের ৬ শান্তিরক্ষী

১৬

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী

১৭

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪১১ জন

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গুতে দেড় বছরের শিশুর মৃত্যু

১৯

দেশের ১৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস

২০

Design & Developed by: BD IT HOST