৪ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক

প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় তানোর উপজেলার ব্রিজ খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কর্মসূচির আওতায় তানোর উপজেলার ধামধুম থেকে ভূষনা মাদার খাল এবং দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে জানানো হয়, বিএমডিএ কর্তৃক ধামধুম থেকে ভূষনা মাদার খালের ৩ কিলোমিটার এবং এলজিইডি কর্তৃক দেউল বেলতলা ব্রিজ থেকে বনকেশর ব্রিজ পর্যন্ত ৫.৫৫ কিলোমিটার খাল পুনঃখনন কাজ শতভাগ সম্পন্ন হয়েছে। বর্তমানে খালের দুই পাড়ে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

ধামধুম-ভূষনা খালের দুই পাড়ের সগুনা, মাকরান্দা, শিররামপুর ও সাতপুকুরিয়া মৌজার প্রায় ৬৮০ বিঘা জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা নদী থেকে পানি সরবরাহের জন্য পন্টুন ও পাম্প স্থাপনের কাজ চলছে। কাজ সম্পন্ন হলে সৌরবিদ্যুৎচালিত পাম্পের মাধ্যমে এসব জমিতে সেচ দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ   নির্বাচনি প্রচারণা শুরু ২২ জানুয়ারি

এ সময় জেলা প্রশাসক স্থানীয় জনগণ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি খাল পুনঃখননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত উন্নয়নের সম্ভাব্য সুফল তুলে ধরেন। পাশাপাশি প্রকল্পের দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ পারভেজ, প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুনঃ   চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্ক, ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

এছাড়া জেলা প্রশাসক তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস ও পৌরসভার কার্যক্রমও পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি তানোর পৌরসভায় একটি নতুন সড়কের উদ্বোধন উপলক্ষে ফলক উন্মোচন করেন। এ সময় তানোর পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পৌরসভার প্রশাসক ও ইউএনও নাঈমা খান এবং তানোর পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী সরদার জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হিসাবরক্ষক আঃ সবুর, কর আদায়কারী বিমল কুমার ঘোষ, কার্যসহকারী মাহাবুর রহমান এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST