২৫ ডিসেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্ক, ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

ফরিদপুর প্রতিনিধি : চতুর্থ বিয়ের কথা নিয়ে তর্কের জের ধরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী- পুরুষসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ছয়জনকে ভাঙ্গা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মুনসুরাবাদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানান, মুনসুরাবাদ বাজারে মাওলানা জাহিদ তার মাহফিলের আশা ৮০০ লোকের খাওয়ার জন্য বাজার করেন। এতো লোকের আয়োজন দেখে তার চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন, আমার চাচাতো ভাই জাহিদ আগে তিনটি বিয়ে করেছে। সে যে পরিমাণ টাকা খরচ করে তাতে তার আরেকটি চারটা বিয়ে করা উচিত।

আরও পড়ুনঃ   বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীনা বিনিয়োগকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

একথা বলার সঙ্গে সঙ্গে জাহিদ মাওলানার শ্বশুর (৩ নম্বর স্ত্রীর বাবা) বাবর আলী মাতুব্বর (মেম্বার) দলের ইলিয়াস মাতুব্বরের সঙ্গে আলম মোল্লার (মেম্বার) দলের রাসেল মোল্লার সঙ্গে চারটি বিয়ের কথা নিয়ে কাটাকাটির এক পর্যায় হাতাহাতি হয়।

এ ঘটনার জের ধরে বুধবার সকালে মুনসুরাবাদ গ্রামবাসী দুই দলে ভাগ হয়ে বাবর আলী মাতুব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র, ডাল, টেঁটা, রানদা, ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। আলম মোল্লার লোকজনের হামলায় বাবর আলী মাতুব্বরের লোকজন বেশি আহত হয়েছেন। পরে আশপাশের স্থানীয় মাতুব্বর ও ভাঙ্গা থানা পুলিশের সহায়তায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। সংঘর্ষে উভয়দলের নারী-পুরুষ সহ ১০ জন আহত হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে।

আরও পড়ুনঃ   জনগণের সেবক হিসেবে জনস্বার্থকে অগ্রাধিকার দিন : সরকারি কর্মচারীদের প্রতি রাষ্ট্রপতি

এ বিষয়ে লালন মাতুব্বর বলেন, জাহিদ মাওলানার ভাই আলম মোল্লার লোকজন বাবর আলী মাতুব্বরদের লোকজনকে মারধর করেছে। সেই বিচার আলম মোল্লা না করে উল্টো আমাদের লোকজনের ওপরে হামলা চালিয়ে সাত-আটজন লোক আহত করেছে।

গুরুতর আহতদের মধ্যে রিয়াজ মাতুব্বর (৫৫), একলাচ মাতুব্বর (৩৭), সাইদুল মোল্লা (৩৮), চম্পা বেগম (৩০), দলা মাতুব্বর (২৫) ও কাওছার মাতুব্বরকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, সংঘর্ষের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করি। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল থেকে জিজ্ঞেসাবাদের জন্য দুজনকে আটক করেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST