২২ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ

বিজনেস প্রোমোশন কাউন্সিল ও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে উদ্যোক্তাদের নিয়ে বুধবার (২২ এপ্রিল) ‘বৈচিত্রকৃত পাটপণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রোমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। নগরীর অলাকার মোড়ের বোরহান কমপ্লেক্সের চুঁই হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়।

কর্মশালায় বহুমুখী পাট পণ্যের ২০ জন উৎপাদক, রপ্তানিকারক, উদ্যোক্তা ও সত্বাধিকারী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন হস্তশিল্প মহিলা সংস্থার সভাপতি উম্মেহাজ সিদ্দিকা ও রাজশাহী পাটবাজারের ফ্যাশন ডিজাইনার আশরাফুল ওমর। উম্মেহাজ সিদ্দিকার অভিজ্ঞতার ধরণ হচ্ছে পাটের বেনি, দস্তিং দ্বারা পাট পণ্য উৎপাদন ও বৈচিত্রকৃত পাট পণ্যের মান নিয়ন্ত্রণের ওপরে রাজশাহী যুব উন্নয়ন থেকে প্রশিক্ষিত। আশরাফুল ওমরের অভিজ্ঞতার ধরণ পাটজাত পণ্য উৎপাদন ও মান নিয়ন্ত্রণ। তিনি জেডিপিসি, এসএমই ফাউন্ডেশনের সদস্য।

আরও পড়ুনঃ   বাগমারায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষকের মৃত্যু

এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার অ্যাসোসিয়েশন (বিজেজিইএ) এর সেক্রেটারি জেনারেল মো. হাসানুল ইসলাম, অফিস সহকারী আহমেদ মাসউদ গওহার ও বাকী বিল্লাহ খোকন।

কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্ত আবুল কালাম আজাদ রাজশাহী নগরীর দড়িখরবোনা এলাকার ‘ইকো ডট’ নামের একটি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। তার প্রতিষ্ঠানে পাটের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে বৈচিত্রপূর্ণ পণ্য তৈরির কাজ করা হয়। মুক্তআলোচনায় তিনি বলেন, কাঁচামাল জোগাড় করে সব ধরনের আয়োজন করে রাজশাহী থেকে পণ্য উৎপাদন করা কঠিন। তিনি বলেন, তাদের কাঁচামালের সহজলভ্যতা দরকার। উদ্যোক্তাদের ভেতরে যোগাযোগ এবং সরকারের সহযোগিতা প্রয়োজন। বিচ্ছিন্নভাবে চেষ্টা করে বড় কিছু করা যাবে না এইজন্য সমন্বয়ের মাধ্যমে কাঁচামাল সংগ্রহ এবং বাজার সম্প্রসারণের জন্য কাজ করতে পারবেন। সবকিছুই রাজধানী কেন্দ্রিক। সেখান থেকে সবকিছু রাজশাহীতে এনে কাজ করা কঠিন ব্যাপার ও সময় সাপেক্ষ। এই দিক থেকে এই প্রশিক্ষণ কর্মশালা থেকে তারা উপকৃত হচ্ছেন।

আরও পড়ুনঃ   প্রেমের টানে সিরাজগঞ্জে চীনা যুবক

নগরীর উপশহর নিউমার্কেট এলাকার ‘মাহাদী ব্যাগ হাউস’ এর সত্বাধিকারী মোহাম্মদ আলী তার প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ, অফিস ব্যাগ, লেডিস ব্যাগসহ সব ধরনের ব্যাগ তৈরি করেন। রাজশাহীতে দক্ষ কর্মী তৈরি করার প্রশিক্ষণের কোন ব্যবস্থা নেই। তিনি আশা প্রকাশ করেন এই প্রশিক্ষণ কর্মশালা থেকে সেই সুযোগ তৈরি হবে।

নওগাঁ জেলার মান্দা থানার ‘জননী জুট প্রোডাক্ট’ সত্বাধিকারী শাহিনুর ইসলামের প্রতিষ্ঠানেও পাটের স্কুল ব্যাগ, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, মানিব্যাগসহ বিভিন্ন ধরনের ব্যাগ তৈরি করা হয়। তার প্রতিষ্ঠানের বয়স ২৪ বছর। তিনিও বলেন, এই প্রশিক্ষণকর্মশালা এসে উপকৃত হবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST