১ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত

বুধবার (১ এপ্রিল) বেলা ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।

স্টাফ রিপোর্টার : বর্ণাঢ্য আয়োজনে রাজশাহী কলেজের ১৫৪তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপন করা হয়।

আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী। উদ্বোধনের পর বেলুন, ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানে কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

এছাড়াও কলেজের বিভিন্ন সহশিক্ষামূলক সংগঠনসমূহ এবং রাজনৈতিক সংগঠন এবং উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন বিভাগের বিভিন্ন বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মো. ইউনুছ আলী বলেন, দেড় শতাব্দীরও বেশি সময় ধরে রাজশাহী কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান একটি গর্বের নাম। এই কলেজ থেকে বের হয়ে অসংখ্য শিক্ষার্থী দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখে চলেছেন, যা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তনশীল। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা জরুরি। রাজশাহী কলেজ সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   এমপি আনার হত্যায় এবার আওয়ামী লীগ নেতা আটক

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, আমাদের প্রিয় রাজশাহী কলেজের প্রতিষ্ঠা দিবস একটি গৌরবোজ্জ্বল দিন। এই বিশেষ মুহূর্তে আমি রাজশাহী কলেজের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। একই সঙ্গে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই সব মহৎ শিক্ষকদের, যাদের নিষ্ঠা, ত্যাগ ও নিরলস পরিশ্রমের ফলেই আমাদের এই প্রতিষ্ঠান আজ দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরো মৌসুমে ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে চরম দূষণ: ভ্রাম্যমাণ আদালতে নিয়মিত মামলা করার নির্দেশ

চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

নগরীর অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা

পুঠিয়ায় কৃষি অফিসের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

১০

রাজশাহী চিড়িয়াখানার অভ্যন্তরে উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

১১

রাজশাহী শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষা প্রথম দিনে ৯৯ শতাংশ পরীক্ষার্থীর উপস্থিতি

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৩

নিয়মমত অফিসে আসেন না পিআইও, ব্যহত হচ্ছে নাগরিক সেবা ও দাপ্তরিক কার্যক্রম

১৪

বাণিজ্যমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনার এর বৈঠক

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২

১৬

বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৭

রাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগ উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮

নিয়ামতপুরে একই পরিবারের ৪ জনকে গলা কটে হত্যা

১৯

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০

Design & Developed by: BD IT HOST