২৭ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাহারুল হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা নিঝুমপল্লীর বাসিন্দা বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ সিপিএসসি ও র‌্যাব-১ সিপিএসসি যৌথভাবে এ অভিযান চালায়।

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১

গ্রেপ্তার চারজন হলেন- মো. মিলন ওরফে মিলু (৫২), মো. সুমন (১৯), কাওছার হোসেন (২৫) ও মো. মিল্টন (৩০)। পবার খোলাবোনা এলাকার বাসিন্দা তারা। শুক্রবার বিকেলে র‌্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বাহারুলের বাড়িতে ঢুকে আসামিরা তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। আসামিরা আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ   নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

গ্রেপ্তারের পর এজাহারভুক্ত এই আসামিদের রাজশাহীর দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST