১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাহুলের সেঞ্চুরি, ভারতের সংগ্রহ ২৮৪ রান

অনলাইন ডেস্ক : তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচের শুরুতে ব্যাট করতে সেঞ্চুরি দেখা পেয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। তার সেঞ্চুরির ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮৪ রান করেছে স্বাগতিকরা। ফলে সমতায় ফিরতে হলে নিউজিল্যান্ডকে করতে হবে ২৮৫ রান।

রাজকোটে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান কিউই অধিনায়ক মিচেল ব্রেসওয়েল। ব্যাটিংয়ে নেমে ভালো সূচনা পায় ভারত। উদ্বোধনী জুটিতে আসে ৭০ রান। ৩৮ বলে ২৪ রান করে আউট হন রোহিত শর্মা। এদিকে ফিফটির দেখা পেয়েছেন আরেক ওপেনার শুবমান গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৬ রান।

আরও পড়ুনঃ   সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

ব্যাট হাতে খুব বেশি সুবিধা করতে পারেননি বিরাট কোহলি। তার ব্যাট থেকে আসে ২৯ বলে ২৩ রান। আর মাত্র ৮ রান করেই ফেরেন শ্রেয়াস আইয়ার।

এরপর রবীন্দ্রো জাদেজা ও নিতিশ কুমার রেড্ডিকে সঙ্গে নিয়ে দলীয় স্কোর বড় করতে থাকেন উইকেটরক্ষক ব্যাটার লোকেশ রাহুল। আপনতালে খেলতে থাকা এই ব্যাটার ফিফটির পর ব্যক্তিগত সেঞ্চুরিও তুলে নেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১১২ রানে। মাত্র ৯২ বলে খেলা তার এই ইনিংসটি ১১টি চার ও একটি ছয়ে সাজানো।

আরও পড়ুনঃ   কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

এছাড়া জাদেজা ২৭, নিতিশ ২০ ও হারসিত রানা ২ রান করেন। আর ২ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ সিরাজ।

নিউজিল্যান্ডের সবচেয়ে সফল বোলার ক্রিস্টিয়ান ক্লার্ক। সর্বোচ্চ তিনটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন চারজন বোলার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

১০

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

১১

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

১২

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

১৩

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

১৪

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

১৫

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৬

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

১৮

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১৯

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST