৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রামেবি’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) দুপুরে রামেবি’র অস্থায়ী কার্যালস্থ কনফারেন্স রুমে রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অবিসংবাদিত নেতা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন, উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক, কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মো. শাহ্ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মুহাম্মদ ইব্রাহীম কবীর, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ নজিবর রহমান, পিও কাম কম্পিউটার অপারেটর আব্দুস সোবহান প্রমুখ। সভা সঞ্চালনা করেন, সহকারী পরিচালক (চ.দা.) ও পিএস টু ভিসি (অ.দা.) মোঃ নাজমুল হোসাইন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে অধ্যক্ষকে অবরুদ্ধ করে পদত্যাগ দাবি শিক্ষার্থীদের

আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় কোরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া পরিচালনা করেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেকহা) মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন। এসময় উপ-রেজিস্ট্রার মোঃ মোফাজ্জল হোসেন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ডা. মোহাম্মদ আলী, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মোঃ খায়রুল আলম সহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST