৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় তিন স্থানে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই : জনমনে আতঙ্ক

আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় তিন স্থানে দেশি/বিদেশি অস্ত্র ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

সোমবার (৮ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৫ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত উপজেলার তিন ৩ স্থানে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে ।

জানা গেছে, পীরগাছা (বারোভাগিয়া) গ্রামের মৃত খোস মোহাম্মদ এর ছেলে সবজি ব্যবসায়ী বাদশা আলী। ভোর সাড়ে ৫ টার পর পীরগাছা তেঁথুলিয়া হাটে সবজি নিয়ে বিক্রি করার জন্য রুব্বাসের বাড়ি পার হয়ে কিছু দুর গেলে মোটরসাইকেলে দুইজন ব্যক্তি আমার পথরোধ করে এবং আমার শরীরে রাম-দা ও পিস্তল ঠেকিয়ে আমার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত তাদের মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তাদের মুখ-সহ সারা শরীল পোষাকে আবৃত ছিলো। ফলে আমি তাদের চিনতে পারি নাই।

আরও পড়ুনঃ   নগরীতে ট্রাফিক কনস্টেবলের চেষ্টায় শিশু ‘অপহরণ’ ব্যর্থ

দ্বিতীয় ঘটনাটি ঘটে আনুমানিক সোয়া ৬ টার দিকে আড়ানী পৌরসভার গোচর এলাকার মৃত: মজির প্রাঃ এর ছেলে সবজি ব্যবসায়ী হান্নান আলী তেথুলিয়া হাটে যাওাওয়ার পথে আড়ানী-তেঁথুলিয়া রাস্তার কড়ইতলা উচু সাঁকো পার হয়ে (চাকবাউসা-রাজার মোড়) এলাকায় পৌছলে একই মোটরসাইকেলে দুইজন লোক পথরোধ করে এবং রাম-দা ও চাইনিজ কুড়াল ধরে আমার কাছে থেকে একটি স্যামসাং, একটি নোকেয়া বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০০ টাকা ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। এময় তাদের মুখ ও শরীল পোষাকে ঢাকা ছিলো ফলে তাদের চিনতে পারি নাই।

আরও পড়ুনঃ   রমনায় গির্জার সামনে ককটেল বিস্ফোরণ

পরে এক এনজিও কর্মী বাউসা ইউনিয়নের দিঘা বাজার পরে মরঘাটির নমক স্থানে পৌছলে একই স্টাইলে পথ রোধ করে ছিনতাইকারীরা এক পর্যায়ে তাকে অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করতেই ওই এনজিও কর্মী তার মোটরসাইকেল গিয়ার বাড়িয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে রক্ষা পায়।

ভুক্তভোগীরা বলেন, ৩ টি ঘটনা একই চক্রের দ্বারা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকার মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পাইনি, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি থাকলে তার ফুটেজ সংগ্রহ করা হবে। অভিযুক্তদের শনাক্তে করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১০

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১১

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১২

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৩

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৪

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৫

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৬

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৭

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৮

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

২০

Design & Developed by: BD IT HOST