১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিচারকপুত্র হত্যা: ভিকটিম ব্লেমিং অপসারণে হাইকোর্ট রিট

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগর দায়রা জজের বাসায় হামলা চালিয়ে তাঁর ছেলেকে হত্যা ও স্ত্রীকে গুরুতর আহত করার মামলার আসামি লিমন মিয়া পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মিডিয়ায় দেওয়া ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণ, দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত এবং বিচারকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন (মুন্সী বেল্লাল) বাদী হয়ে সোমবার এই রিট দায়ের করেন। পিটিশনারের পক্ষে আইনজীবী হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান। রিটটি শুনেছেন বিচারপতি ফয়েজ আহমেদ ও বিচারপতি মো. মনজুর আলমের দ্বৈত বেঞ্চ।

আরও পড়ুনঃ   নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

রিটে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, তথ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, বিটিআরসির চেয়ারম্যান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক এবং রাজপাড়া, জালালাবাদ, সিলেট ও বোয়ালিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

রিটে মূলত চাওয়া হয়েছে:
ভুক্তভোগী বিচারক ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে কেন বিবাদীদের দায়ী করা হবে না তা জানাতে রুল জারি।

আরও পড়ুনঃ   ব্যাটারিচালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত

বিচারক ও পরিবারের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন।

পুলিশ হেফাজতে আসামির ভিকটিম ব্লেমিং বক্তব্য অপসারণে বিটিআরসি চেয়ারম্যানকে নির্দেশনা।
দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন।
পূর্বে জারি হওয়া সুপ্রীম কোর্ট নিরাপত্তা পরিপত্র বাস্তবায়ন।
রিটের শুনানি আগামী সপ্তাহে হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

রাসিক প্রশাসকের সঙ্গে বগুড়া জেলা সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫

বালুবাহী ট্রাকের নিচে চাপা পড়ে দুই ভাইসহ ৩ জন নিহত

১০

নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে’

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১

১২

জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের স্মৃতি রক্ষায় রাজশাহীতে স্মৃতিস্তম্ভ নির্মিত হবে : ভূমিমন্ত্রী

১৩

পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

১৪

মানবিক আচরণে রোগীর হৃদয়ে স্থান করে নিতে হবে : ভূমিমন্ত্রী

১৫

বগুড়ায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ, প্রাণ গেল ৪ জনের

১৬

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণ, মদ ও সিগারেট জব্দ

১৭

‘আন্ধার’-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!

১৮

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রায় ৩০০০ প্রাণহানি

১৯

মার্কিন সেনাদের নিরাপত্তায় হরমুজ পাড়ির চেষ্টা, দুই জাহাজে হামলা ইরানের

২০

Design & Developed by: BD IT HOST