২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইয়ামাল-নিকোলের প্রেম তাহলে ভেঙেই গেল, নেপথ্যে কী?

অনলাইন ডেস্ক : মাস তিন মাসের মাথায় বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামালের সঙ্গে আর্জেন্টাইন গায়িকা নিকো নিকোলের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে। এমনকি ইয়ামাল নিজেই তা স্বীকার করেছেন বলেও দাবি স্পেনের বিনোদন সাংবাদিক জাভি হোয়োসের। সাম্প্রতিক সময়ে এই তারকার সঙ্গে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেনোসোর সঙ্গে সাক্ষাতের গুঞ্জন ওঠে। এরপরই এলো নিকোল-ইয়ামাল প্রেম ভাঙার খবর।

অবশ্য ইয়ামালের বিরুদ্ধে ওঠা প্রেমে প্রতারণার অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলেও জানান হোয়োস। বিষয়টি স্পষ্ট করতে বার্সা তারকা নিজেই নাকি তার সঙ্গে যোগাযোগ করেছেন। সাংবাদিক জাভি হোয়োস বলেন, ‘নিকি নিকোলের সঙ্গে প্রেম ভাঙার কথা লামিনে ইয়ামাল আমাকে জানিয়েছেন। বিষয়টি সাম্প্রতিক কিছু নয়। এমনকি সম্পর্কে প্রতারণা বা অবিশ্বাস জন্মানোর মতো কোনো বিষয়ও সত্য নয়।’

মূলত বিপত্তির শুরুটা হয় লামিনে ইয়ামালের সম্প্রতি ইতালির মিলানে ভ্রমণকে কেন্দ্র করে। এক স্প্যানিম ট্যাবলয়েড পত্রিকার তথ্যমতে– মিলানে অল্প সময়ের ভ্রমণে ইতালিয়ান ইনফ্লুয়েন্সার আনা গেগনোসোর সঙ্গে ইয়ামালকে দেখা গেছে। প্রাইভেট জেটে করা ওই ভ্রমণে তার সঙ্গে কাজিন, বন্ধু-বান্ধবরা ছিলেন। সেখানে থাকা ইয়ামালের বন্ধু সোহাইব নামে একজন একটি ক্লিপ শেয়ার করেছেন, যার সঙ্গে আরমানি হোটেলে গেগনোসোর দেওয়া এক ভিডিও’র মিল রয়েছে বলে গুঞ্জন রয়েছে। এরপরই নিকোলের সঙ্গে ইয়ামাল প্রতারণা করছেন বলে অভিযোগ তোলে একটি অংশ।

আরও পড়ুনঃ   সাপ আতঙ্কে চর ছাড়ছেন বাসিন্দারা

সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে ইয়ামাল সংবাদমাধ্যম ‘আরটিভিই’র এক অনুষ্ঠানে জাভি হোয়োসকে বলেছেন, ‘আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কোনো প্রতারণার সংশ্লিষ্টতাও নেই এর সঙ্গে। আমরা স্বাভাবিকভাবেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছি। আমাদের সম্পর্ককে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছড়ানো তথ্য সঠিক নয়। আমি বিশ্বাস ভঙ্গের মতো কিছু করিনি অথবা অন্য কারও সঙ্গেও সম্পর্কে নেই।’ এমনকি মিলান ভ্রমণের আগেই ইয়ামাল-নিকোলের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলেও দাবি স্প্যানিশ তারকার।

এদিকে, নিকি নিকোল বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেননি। তবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইয়ামালের সঙ্গে থাকা ছবি সরিয়ে দিয়েছেন। অন্যদিকে, স্প্যানিশ ফরোয়ার্ড ইনস্টাগ্রামে দুটি স্টোরি দিয়েছেন, যেখানে নিজের বিষন্ন একটি ছবি এবং আরেকটি ছবিতে তাকে হাসিখুশি দেখা যায়। এসব ঘটনা ঠিক সেই সময়েই ঘটেছে, যখন এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে বার্সেলোনার হারের পর সবার তোপের মুখে এই ১৮ বছর বয়সী তারকা। তার এক মন্তব্যকে কেন্দ্র করে সদলবলে ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুনঃ   রাজশাহীর দুটি জলাভূমিকে ‘প্রাণী অভয়ারণ্য’ ঘোষণা

ইয়ামালের জন্য এর চেয়েও বড় দুশ্চিন্তার বিষয় তার চোট। যে কারণে বার্সেলোনার আসন্ন ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেও ধারণা করা হচ্ছে। শিষ্যকে নিয়ে কাতালান ক্লাবটির কোচ হ্যান্সি ফ্লিক জানিয়েছেন, ‘সে ভালো আছে। কিছুদিন ধরে তার কিছু ব্যথা আছে, কিন্তু ধীরে ধীরে উন্নতি করছে, এটাই গুরুত্বপূর্ণ। আমি লামিনের সঙ্গে কথা বলেছি। সবসময়ই তাকে রক্ষা এবং সহায়তার জন্য আমি প্রস্তুত আছি। সে তরুণ এবং দারুণ একজন…আমরা একসঙ্গে এটি চালিয়ে যাব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST