১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

হানিমুনে শ্রীলঙ্কা-মালদ্বীপে শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক : অভিনেত্রী শবনম ফারিয়া, কাজ এবং ব্যক্তিগত জীবন; দুই নিয়েই ভক্তদের মাঝে থাকেন আলোচনার কেন্দ্রে। গত ১৯ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন অভিনেত্রী; ছিমছাম আয়োজনেই সম্পন্ন হয় তাদের বিয়ের আয়োজন। এই মুহূর্তে স্বামী তানজিব তৈয়বকে নিয়ে সুখের দাম্পত্য কাটছে অভিনেত্রীর। এমন সময়ে তাদের হানিমুন সফর নিয়ে আলোচনা ভক্তমহলে।

বিয়ের কিছুদিন পরই, শবনম ফারিয়াকে দেখা গেল দেশের বাইরে। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কা থেকে ধরা দেন তিনি। এদিন তার পরনে ছিলো কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। যদিও তা নিয়ে খানিক সমালোচনার মুখে পড়েছিলেন নেটিজেনদের।

ছুটিতে কিংবা ঘুরতে গেলে, আবার নিজের ভালো-মন্দ নানা মুহূর্ত অনুরাগীদের মাঝে ভাগ করে নেন শবনম ফারিয়া। অভিনেত্রীর বিয়ে পরবর্তী বিদেশ সফরেও ব্যতিক্রম হলো না। এবার শ্রীলঙ্কার পর এবার মালদ্বীপ থেকে নিজেকে ধরা দিলেন অভিনেত্রী। একাধিক পোস্টে জানিয়ে দিলেন, মালদ্বীপে যেন এক চমৎকার সময় কাটাচ্ছেন অভিনেত্রী।

আরও পড়ুনঃ   ৯ টাকা দেনমোহরে বিয়ে করলেন চমক

মালদ্বীপের আদারান ওশান ভিলাস, হুধুরান ফুশি এবং আদারান হুধুরানফুশি আইল্যান্ড রিসোর্ট থেকে ছবি পোস্ট করেছেন শবনম ফারিয়া। প্রথম ছবিতে, একটি কাঠের জেটির ওপর দাঁড়িয়ে হলুদ রঙের পোশাক পরে হাসিমুখে পোজ দিতে দেখা যায় তাকে।

শবনম ফারিয়ার এই পোস্টগুলো ভক্তদের নজরে আসতেই তৈরি হতে থাকে নানা জল্পনা। তারা রীতিমতো ভেবেই বসেন, স্বামীকে নিয়ে বোধহয় হানিমুন কাটাতেই এই সফর তার। এই জল্পনা আরও জোরালো হয়, যখন তার স্বামী তানজিব তৈয়ব অভিনেত্রীর পোস্টে এক আদুরে মন্তব্য করেন। তার মন্তব্যটি ছিলো, ‘আমার ক্রেডিট (ফটো ক্রেডিট) কোথায় বউ?’ অভিনেত্রী স্ত্রী উত্তর দেন, ‘তুমি কত ক্রেডিট চাও? আমার জীবনকে যে একটুখানি পরীদের জীবনের মত করে তুলল সে জন্য না কি আমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানানোর জন্য?’

আরও পড়ুনঃ   ‘এমনভাবে আঘাত করেছিল যা ভাষায় প্রকাশ করতে পারব না’

তাদের এই মন্তব্যেও ভক্ত-অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন, শুভকামনা জানান এই নতুন দম্পতিকে।

উল্লেখ্য, প্রথম সংসারের ইতি টানার প্রায় পাঁচ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে বসেন শবনম ফারিয়া। প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতার কারণে তিনি গণমাধ্যমকে বলেছিলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল-আতঙ্কের চেয়ে কম নয়।

ফারিয়ার স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST