৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনাবাহিনীকে লক্ষ্য করে অ্যামবুশ হামলা, নিহত ১১ সেনা

অনলাইন ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি বহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা করেছে নিষিদ্ধ ও কট্টর ইসলাপন্থি রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালিবান পাকিস্তান (টিটিপি)। এতে ৯ জন সেনাসদস্য ও ২ জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

আজ ৮ অক্টোবর বুধবার স্থানীয় সময় সকালে খাইবার পাখতুনখোয়ার কুররম ও এর পার্শ্ববর্তী জেলা ওরাকজাইয়ের সংযোগ সড়কে ঘটেছে এ ঘটনা। পুলিশসূত্রে জানা গেছে, টিটিপির সন্ত্রাসীরা আগে থেকেই ওই এলাকায় অবস্থান নিয়ে ছিল। সামরিক বাহিনীর গাড়ি তাদের নাগালে মধ্যে আসামাত্র ব্যাপকভাবে গুলিবর্ষণ শুরু করে তারা। তারা বন্দুক হামলা শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যে সড়কে পেতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। এতে বহরের একটি গাড়ি উড়ে যায়। দুই কর্মকর্তা ওই গাড়িতে ছিলেন। ভিন্ন গাড়িতে ছিলেন সেনারা।

আরও পড়ুনঃ   কীভাবে কমবে প্লাস্টিক দূষণ, মিলল না সূত্র

এক বিবৃতিতে পাকিস্তানের সেনবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, এই সেনা কর্মকর্তা ও সদস্যরা ওরাকজাইয়ে একটি অভিযান শেষ করে ফিরে আসছিলেন। সেই অভিযানে টিটিপির ১৯ জন নিহত হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তারপর থেকেই আফগানিস্তানের সীমান্তবর্তী দুই পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা ও হামলার নাটকীয় উল্লম্ফন ঘটেছে।

আরও পড়ুনঃ   যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সম্মত ইসরায়েল

খাইবার পাখতুনখোয়া মূলত পাকিস্তানপন্থি তালেবানগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ঘাঁটি অঞ্চল। অন্যদিকে বেলুচিস্তানে ব্যাপকভাবে তৎপর বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তান এ দু’টি গোষ্ঠী নিষিদ্ধ।

পাকিস্তানের থিংকট্যাংক সংস্থা পিস এর তথ্য অনুযায়ী, চলতি ২০২৫ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৩ মাসে পাকিস্তানে সন্ত্রাসী হামলা এবং সেনা-পুলিশ যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৯ শতাধিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST