৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

৫ দিনে দুটি করে ম্যাচ ব্রাজিল-আর্জেন্টিনার, কবে কখন খেলা

অনলাইন ডেস্ক : বেশ আগেভাগেই ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে দক্ষিণ আমেরিকার দেশগুলো। ফলে আর্জেন্টিনা (Argentina) ও ব্রাজিলের (Brazil) মতো পরাশক্তিরা বাকি সময়ে প্রস্তুতির জন্য প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে। অক্টোবর উইন্ডোতে দুটি করে ম্যাচ খেলবে তারা। যার জন্য লিওনেল স্কালোনির দল যুক্তরাষ্ট্রে এবং কার্লো আনচেলত্তির ব্রাজিল এশিয়ায় সফর করবে। ইতোমধ্যে দুজনই স্কোয়াড ঘোষণা করেছেন।

কিছুদিন আগেই বিশ্বকাপ বাছাইয়ে ভেনেজুয়েলার মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। যেখানে লিওনেল মেসির জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় তুলে নেয় তারা। পুনরায় ১১ অক্টোবর ভোর ৬টায় লা ভিনোটিন্টোর ভেনেজুয়েলার বিপক্ষেই নামতে যাচ্ছে স্কালোনির দল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় প্রীতি ম্যাচ হবে ১৪ অক্টোবর শিকাগোর সোলজার ফিল্ডে আর্জেন্টিনার প্রতিপক্ষ পুয়ের্তো রিকো, যারা বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৫৭তম স্থানে আছে।

এর আগে আর্জেন্টিনার চীন সফরের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি বাতিল হয়ে যায়। মেক্সিকোর বিপক্ষে খেলার পরিকল্পনাও চুক্তিগত সমস্যার কারণে বাস্তবায়িত হয়নি। ফলে বিকল্প প্রতিপক্ষ হিসেবে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোকে বেছে নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অক্টোবর উইন্ডোর পর আর্জেন্টিনা নভেম্বরে আফ্রিকা ও এশিয়া সফরে যাবে। ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি প্রীতি ম্যাচ খেলবে দলটি। তবে সেগুলোর প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

আরও পড়ুনঃ   বিএমডিএ প্রধান কার্যালয়ের সামনে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

এদিকে, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলও প্রায় একই সময়ে অক্টোবর উইন্ডোর দুটি প্রীতি ম্যাচ খেলবে। যার জন্য ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার সিউলে পা রেখেছেন কোচ আনচেলত্তি, গোলরক্ষক বেন্তোসহ কোচিং স্টাফের সদস্যরা। স্কোয়াডে থাকা বাকিরা অল্প সময়ের মধ্যে সেখানে পৌঁছাবেন। চারদিনের ব্যবধানে এশিয়া সফরে দুটি ম্যাচ খেলবে সেলেসাওরা। আগামী ১০ অক্টোবর ভোর ৫টায় সিউলে দক্ষিণ কোরিয়া এবং ১৪ অক্টোবর ভোর সাড়ে ৪টায় টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল।

২০২২ কাতার বিশ্বকাপের আগেও একই পথ অনুসরণ করেছিল ব্রাজিল। নভেম্বর-ডিসেম্বরে তিতের অধীন সেলেসাওরা এশিয়ান দেশ দুটিতে সফরে এসেছিল। সেই সময়ও খেলা গড়িয়েছিল আসন্ন প্রীতি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যুতে। সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৫-১ এবং টোকিও’র ন্যাশনাল স্টেডিয়ামে জাপানকে ১-০ গোলে হারায় ব্রাজিল। এবারও সেই দুই ভেন্যুতে খেলবে দলগুলো। ২০২৬ বিশ্বকাপের আগপর্যন্ত নিজেদের প্রস্তুতিটা ভালোভাবে সারতে আনচেলত্তির দল অন্তত ৬টি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

আরও পড়ুনঃ   খেলার মাঠে মার্কেট করছে কাটাখালী পৌরসভা, প্রতিবাদে মানববন্ধন

আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিল ও আর্জেন্টিনার স্কোয়াড
ব্রাজিল : বেন্তো, এডারসন, হুগো সোসা, কাইয়ো হেনরিক, কার্লোস আগুস্তো, ডগলাস সান্তোস, এডার মিলিটাও, ফ্যাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, বেরাল্দো, ভ্যান্ডারসন, ওয়েসলি, আন্দ্রে, ব্রুনো গুইমারেস, ক্যাসেমিরো, জোয়েলিন্টন, জোয়াও গোমেস, লুকাস পাকেতা, এস্তেভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্টিনেল্লি, ইগোর জেসুস, লুইস হেনরিক, মাথিউস কুনহা, রিসার্লিসন, রদ্রিগো ও ভিনিসিয়ুস জুনিয়র।

আর্জেন্টিনা : এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ, ফাকুন্দো, গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো , লিওনার্দো বালের্দি, নিকোলাস ওটামেন্দি, মার্কোস সেনেসি, লাউতারো রিভেরো, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, আনিবাল মরেনো, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, নিকোলাস পাজ, জিওভানি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, থিয়েগো আলমাদা, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, হোসে মানুয়েল লোপেজ, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস ও জুলিয়ানো সিমিওনে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST