৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে হেরে শাস্তিও পেলেন পাকিস্তানি ব্যাটার

অনলাইন ডেস্ক : মেয়েদের ওয়ানডেতে ভারতের বিপক্ষে কখনোই জিততে পারেনি চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। গতকাল (রোববার) তারা চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল। ফরম্যাটটিতে ১২তম বারের দেখায়ও শেষ হাসি হেসেছে হরমনপ্রীত কৌরের ভারত। ফাতিমা সানার দলকে তারা ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে। সেই ম্যাচ শেষে শাস্তিও জুটেছে পাকিস্তানি ব্যাটার সিদরা আমিনের কপালে।

আইসিসির কোড অব কন্ডাক্ট ভাঙার দায়ে তাকে তিরস্কৃত করা হয়েছে। একইসঙ্গে দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও। ম্যাচ শেষে রেফারি শান্দ্রে ফ্রিটজের কাছে সিদরা আমিন নিজের অপরাধ মেনে নেওয়ায় আর শুনানির প্রয়োজন হয়নি। পাকিস্তানের বড় হারের ম্যাচে অবশ্য সর্বোচ্চ রান এসেছে সিদরার কাছ থেকে। ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ৮১ রান করেন।

আরও পড়ুনঃ   US Army to Award Production Contract for Light Tank this Summer

আইসিসি আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন সিদরা। যেখানে বলা অপরাধ হিসেব উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্রিকেটের যেকোনো সরঞ্জাম, পোশাক, মাঠের প্রয়োজনীয় উপকরণ, ফিক্সার্স অথবা ফিটিংয়ের ক্ষতি সাধন। মূলত আউট হয়ে ফেরার পথে সিদরা আমিন রাগে পিচে আঘাত করে বসেন।

সাধারণত লেভেল-১ পর্যায়ের অপরাধ করলে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা এবং দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। তবে সিদরা আমিন সেটি লঙ্ঘন করেননি। সে কারণে তিরস্কৃত করার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় তাকে।

আরও পড়ুনঃ   মাঠেই হার্ট অ্যাটাক, বাঁচানো গেল না ঢাকা ক্যাপিটালসের কোচকে

প্রসঙ্গত, বাংলাদেশের বিপক্ষে বড় হার দিয়ে এবারের নারী বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। গতকাল টানা দ্বিতীয় হার দেখল ভারতের বিপক্ষে। যেখানে আগে ব্যাট করা ভারত হার্লিন দেওলের ৪৬, রিচা ঘোষের ৩৫ রানে ভর করে ২৪৮ রান তোলে। সেই লক্ষ্য তাড়ায় সিদরা আমিন ৮১ এবং নাতালিয়া পারভেজের ৩৩ রান ছাড়া আর কেউ বলার মতো কিছু করতে পারেননি। ফলে ১৫৯ রানে অলআউট হয়ে ৮৮ রানের ব্যবধানে হারে পাকিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST