২৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

মাঠেই হার্ট অ্যাটাক, বাঁচানো গেল না ঢাকা ক্যাপিটালসের কোচকে

মাহবুব আলী জ্যাকি। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজকের ম্যাচে মাঠে নেমেছিল ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে ম্যাচ শুরুর আগেই ঘটে যায় হৃদয়বিদারক ঘটনা। ঢাকার সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।

ম্যাচে টসের পর ঢাকা ক্যাপিটালসের ডাগআউটের সামনে অসুস্থ হয়ে পড়েন মাহবুব আলী জ্যাকি। তখনই মাঠে থাকা মেডিকেল টিম তাকে সিপিআর দিতে শুরু করে। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুনঃ   ২১ বছর পর চ্যাম্পিয়ন্স লিগে এমন ফাইনাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মাহবুব আলী জ্যাকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় তিনি জীবিত ছিলেন। কিন্তু অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।

ঢাকা দলের মিডিয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ম্যাচের আগে অনুশীলনের সময় থেকেই জ্যাকি অসুস্থ বোধ করছিলেন। তবুও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন তিনি। টসের পর হঠাৎ করে তিনি মাটিতে পড়ে যান।

আরও পড়ুনঃ   বাউবির এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.৫৮

মাহবুব আলী জ্যাকি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত কোচ হিসেবে কাজ করে আসছিলেন। বিপিএলের বিভিন্ন আসরেও নিয়মিতভাবে তাকে কোচিং স্টাফের সদস্য হিসেবে দেখা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১০

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১১

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১২

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৩

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৫

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৬

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৭

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১৯

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

২০

Design & Developed by: BD IT HOST