২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রতিশোধ নিতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা করে কিশোর

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে চুরি করতে গিয়ে ধরা পড়ায় প্রতিশোধ নিতে ১৬ বছরের এক কিশোর গলা কেটে ৭৫ বছরের বৃদ্ধা শারুনী বেগমকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুপ্তারা এলাকা থেকে হত্যাকারী কিশোরকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের জাহাঙ্গীর টেক্সটাইল কারখানার শ্রমিকদের থাকার একতলা ভবনের ছাদে শারুনী বেগমের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে শ্রমিকরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং সেখান থেকে রক্তমাখা একটি বঁটি জব্দ করে।

আরও পড়ুনঃ   ৫ আগস্টের আগে-পরে নিহতদের ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে : আইজিপি

শারুনী বেগম দীর্ঘদিন ধরে ওই ভবনের খাবারের মেস পরিচালনা করতেন। তার হত্যার খবরে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীকে শনাক্ত করে।

এ ঘটনায় সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজার দুপ্তারা এলাকা থেকে কিশোর শাওনকে (১৬) গ্রেপ্তার করে পুলিশ। সে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পানান গ্রামের আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সে জানায়, প্রায় ২০-২৫ দিন আগে শারুনী বেগমের মেসে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। তখন শারুনী তাকে হাতেনাতে ধরে মারধর করেন। এতে শাওন অপমানিত বোধ করে এবং প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয়। হত্যার দিন শুক্রবার দুপুর ১২টার দিকে শাওন গোপনে ভবনের পেছন দিক দিয়ে ছাদে উঠে লুকিয়ে থাকে। বিকেল ৩টা ৪০ মিনিটে শারুনী বেগম ছাদে উঠলে শাওন তাকে পেছন থেকে ঝাপটে ধরে মাটিতে ফেলে দেয়। এরপর তার নাক-মুখ চেপে অচেতন করে ফেলে।

আরও পড়ুনঃ   আন্দোলনে আহতদের চিকিৎসায় সরকারি হাসপাতালে হচ্ছে আলাদা ইউনিট

পুলিশের ভাষ্যমতে, শারুনী অচেতন হয়ে গেলে শাওন রান্নাঘর থেকে বঁটি এনে তাকে গলা কেটে হত্যা করে। পরে দ্রুত পালিয়ে যায়।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মাত্র তিন দিনের মধ্যে প্রযুক্তি ব্যবহার এবং পুলিশের কৌশলগত পদক্ষেপে এ হত্যার রহস্য উদঘাটন সম্ভব হয়েছে। কিশোর শাওনকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST