১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কেয়ার ইকোনমি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে : শারমীন এস মুরশিদ

স্টাফ রিপোর্টার : সাউথ ফোর কেয়ার প্ল্যাটফর্মের আয়োজনে বিশ্বের ৩০ টি সদস্য রাষ্ট্রের অংশগ্রহণে কাতারের রাজধানী দোহায় ১৫ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ’র নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে।অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং লিঙ্গ সমতার ভিত্তি হিসেবে সাউথ-ফোর কেয়ারএজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য শ্রম বাজারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৈঠকে উপদেষ্টা শারমীন এস মুরশিদ অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং লিঙ্গ সমতার ভিত্তি হিসেবে সাউথ-ফোর কেয়ার এজেন্ডাকে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। শ্রম বাজারে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে কেয়ার ইকোনমি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তিনি মন্তব্য করেন। একইসাথে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আমরা মনে করি যে একটি সুগঠিত অর্থনীতি কেবল গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদা পূরণ করে না বরং দেশীয় এবং আন্তর্জাতিকভাবে কর্মসংস্থান সৃষ্টির চালিকাশক্তি হিসেবেও কাজ করে। যত্নমূলক সেবা খাত উন্নত, নিরাপদ এবং দক্ষ কর্মসংস্থানের মাধ্যমে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য উল্লেখযোগ্য সুযোগ প্রদান করে ফলে জাতীয় এবং আন্তর্জাতিক শ্রম বাজারে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পায়।

আরও পড়ুনঃ   শিক্ষকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ, ব্যবস্থা নেওয়ার দাবি রাকসুর নেতাদের

তিনি ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বাংলাদেশ গর্বিত যে, দক্ষিণ এশিয়ায় উদীয়মান নেতৃত্ব হিসেবে স্বীকৃতি পেয়েছে। টেকসই নীতিগত ব্যবস্থা,আন্তঃমন্ত্রণালয় সমন্বয় এবং অংশীদারিত্বের মাধ্যমে কেয়ারগিভিং ব্যবস্থা এবং পরিসেবাগুলোকে শক্তিশালী করার লক্ষ্যে কর্মসূচি শুরু করেছি। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কাজ হলো তরুণদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতার বিকাশ ঘটানো এবং দক্ষতা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিতের জন্য কাজ করা। কর্মশক্তির উন্নয়ন এবং সকলের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করার জন্য সেবাখাতের ব্যাপক প্রচার অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন। উপদেষ্টা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের গতিশীলতা রাজনৈতিক ও আর্থসামাজিক পরিবর্তনের মধ্যে বিদ্যমান উদ্যোগ বাস্তবায়নে এবং রূপান্তরমূলক সেবা ব্যবস্থাপনার দিকে দেশের অগ্রযাত্রায় বাংলাদেশের অভিজ্ঞতা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST