১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনী শুরু

অনলাইন ডেস্ক : বরেন্দ্র বনসাই সোসাইটির উদ্যোগে রাজশাহীতে ৪ দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জেলা পরিষদ মিলনায়তন চত্বরে আয়োজিত প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙাপরী ডেভলপার্স এ্যান্ড প্রোপার্টিসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ উজ্জ্বল কবির। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম।

এসময় অতিথিবৃন্দ বরেন্দ্র বনসাই সোসাইটির উজ্জল ভবিষ্যত কামনা করেন। বরেন্দ্র বনসাই সোসাইটি হারিয়ে যাওয়া প্রাচীন গাছগুলো সংরক্ষন করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করেছেন।

আরও পড়ুনঃ   সরকারকে এক মাস সময় দিলেন শিক্ষকরা

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরেন্দ্র বনসাই সোসাইটির সাধারণ সম্পাদক নওরোজ আলী মহিম।

উক্ত অনুষ্ঠানে বক্তারা বনসাই নিয়ে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, “উত্তরাঞ্চলে এ ধরনের বনসাই প্রদর্শনী দেখা খুবই বিরল। বনসাই আমাদের জীবনে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম এবং সুন্দর করার অভিনব কৌশল। বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি”।

বরেন্দ্র বনসাই সোসাইটির সভাপতি জনাব খন্দকার মুহাম্মদ আলী বলেন, “আমাদের কার্যক্রম প্রকৃতি নিয়ে, আমরা এ ধরনের প্রদর্শনী করি। প্রদর্শনীতে ২৬ জন শিল্পীদের প্রায় ২৭০ টি বনসাই গাছ স্থান পায়। উল্লেখযোগ্য গাছগুলোর মধ্যে দেশী বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুর্নিবীচি, তমাল, বৈচি, জিলাপী, তেঁতুল, কামিনী, ফাইকাস প্রজাতির মধ্যে বেনজামিনা, রেটুসা, রামফি, গোল্ডেন, ভাইরেন্স এ ছাড়াও বাগান বিলাস, বাওবাব, জেড, ফাইকাস লংআইল্যান্ড, লংআইল্যান্ড, ও থাইচেরী ও রঙ্গনসহ আরও অনেক বনসাই গাছ।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মিতবিনিময় সভা

প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। বরেন্দ্র বনসাই সোসাইটি সেক্রেটারী আহ্বান জানান পরিবারের ছেলে মেয়েসহ সকলকে প্রকৃতির সাথে পরিচিত হবার জন্য এবং বনসাই প্রদর্শনীতে আসার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১০

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১১

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১২

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৩

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৪

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৫

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৬

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১৭

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৯

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST