১০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

‘নিউজ করার আগে ভাবল না যে এই মেয়েগুলোর কী হবে?’

অনলাইন ডেস্ক :  ছোট পর্দার অভিনেত্রী সাফা কবির; গত বছরের শেষের দিকে তার নাম জড়িয়ে যায় মাদককাণ্ডে। তার সঙ্গে আরও নাম জড়ায় অভিনেত্রী তানজিন তিশা, মুমতাহিনা টয়া ও সংগীতশিল্পী সুনিধি নায়েকেরও। অভিযোগ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে নিয়মিত মাদক সংগ্রহের করতেন তারা; আর বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন সাফা কবির।

এ ঘটনার দীর্ঘ আট মাস পর প্রথমবারের মতো মাদককাণ্ড নিয়ে মুখ খুললেন সাফা কবির। সম্প্রতি এক পডকাস্টে হাজির হন অভিনেত্রী; সেখানে জানালেন, বিষয়টি নিয়ে আলোচনা হলে তার ব্যক্তিগত ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ে।

সাফা কবির বলেন, ‘নিউজটি দেখার পর পুরোপুরি শকড হয়েছিলাম। কী হচ্ছে এটা, এমনটাই শুধু ভাবছিলাম। এটা কেমন নিউজ। এরপর আর কোনো আপডেট কেউ দিতে পারল না। কিন্তু এমন খবর প্রকাশের পর আমার ক্ষতি হয়ে গেল। তিন–চারটা মিডিয়ার মেয়েকে নিয়ে যে নিউজটা করল, তারা একটিবার চিন্তা করল না- যে এ মেয়েগুলোর লাইফের কী হবে?’

আরও পড়ুনঃ   যে কারণে হৃতিকের বাড়িতে ভাড়া থাকছেন শ্রদ্ধা

সাফার মতে, না জেনে সামাজিক মাধ্যমে কোনো তথ্য ছড়িয়ে দেওয়া যেমন উচিত নয়, তেমনি প্রমাণ ছাড়া কাউকে অপরাধী ধরে নেওয়াও অন্যায়। তার কথায়, ‘আমরা হুজুগে অনেক কিছু করে ফেলি। কিন্তু চিন্তা করি না, এ ধরনের কর্মকাণ্ড মানুষের জীবন বা সমাজে কী প্রভাব ফেলবে।’

সংবাদটির পর একের পর এক কাজ হারাতে থাকেন সাফা, জানিয়ে অভিনেত্রী বলেন, ‘বৃহস্পতিবার খবরটি প্রকাশ করা হয়। রোববার একটি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করার কথা ছিল। কিন্তু এমন খবরের কারণে তারা সেটা বাতিল করে দেয়। আমি তাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে এটা শুধু একটা নিউজ। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

আরও পড়ুনঃ   ‘বলিউডে টিকে থাকতে গায়ের চামড়া মোটা করে নিয়েছি’

সাফার মতে, এই ধরনের খবর শুধু শিল্পীদের নয়, তাদের পরিবারকেও আঘাত করে। সাফা কবির বলেন, ‘আমাদের একটা পরিবার আছে, ওয়ার্ক লাইফ আছে, এগুলো কি কেউ চিন্তা করে? এমনিতেই মিডিয়াকে মানুষ ভালো চোখে দেখে না। এই ধরনের খবরের কারণে মা-বাবাদের মনে ধারণা জন্মাল, তাদের সন্তানেরা এখানে সুরক্ষিত না, তাদের এখানে কাজ করতে দেওয়া যাবে না। আমার মনে হয়, যেকোনো কিছু করার আগে দুবার ভাবা দরকার।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST