৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামের অপহৃত বিকাশ কর্মীকে টাঙ্গাইল থেকে উদ্ধার, জড়িত ভুয়া পুলিশ আটক

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে পুলিশ পরিচয় দিয়ে এক বিকাশ কর্মীকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তবে ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হলে আটক করা হয় এক ভুয়া পুলিশকে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাঝগাঁও নটাবাড়িয়া এলাকা থেকে অপহরণ করা হয় তাকে এবং পুলিশের তৎপরতায় আড়াই ঘন্টা পর বেলা ১২টার দিকে টাঙ্গাইল থেকে হ্যান্ডকাপ পরিহিত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহরণের শিকার ওই বিকাশ কর্মীর নাম আতিকুর রহমান তারেক। সে উপজেলার বড়াইগ্রাম পৌর শহরের লক্ষীকোল এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। আটককৃত ওই ভুয়া পুলিশের নাম সালেহ আহমেদ (৪০)। সে কুমিল্লার লাকসাম এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকালে বিকাশ কর্মী আতিকুর উপজেলার বনপাড়াস্থ বিকাশ অফিস থেকে মৌখাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথিমধ্যে নটাবাড়িয়া জামে মসজিদ এলাকায় পৌঁছালে সেখানে দাঁড়িয়ে থাকা সাদা হাইয়েচ মাইক্রোবাস থেকে নেমে পুলিশ পরিচয়ে কয়েকজন তার পথ রোধ করে এবং তাকে তুলে নিয়ে চলে যায়। এ সময় অপহরণকারী দলের সদস্য সালেহ আহমেদ ওই বিকাশ কর্মীর মোটরসাইকেলটি নিতে গেলে স্থানীয়দের সন্দেহ হয় এবং আটক করে পুলিশকে খবর দেয়। পরে বড়াইগ্রাম থানা পুলিশ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সহ গ্রেপ্তার ১১

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনা জানার পর দ্রুত চেষ্টা চালানো হয় সাদা মাইক্রোবাসটি সনাক্ত করতে এবং অপহৃত ব্যক্তিকে উদ্ধার করতে। পরে টাঙ্গাইল থানা পুলিশ থেকে জানায় অপহৃত ব্যক্তিটিকে হ্যান্ডকাপ পরা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে সাদা মাইক্রোবাসটির সন্ধান পাওয়া যায়নি। ওসি আরও জানান, সংঘবদ্ধ এই চক্রটিকে ধরতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১০

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১১

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১২

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৩

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৪

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৫

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৬

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৭

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৯

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST