২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় দুটি খাবার হোটেলে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমান অভিযানে অর্থদণ্ড

হেলাল উদ্দীন, বাগমারা : রাজশাহীর বাগমারায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে উপজেলার দুটি খাবার হোটেলে ভ্রাম্যমান অভিযান পরিচালিত হয়েছে।

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ সহ স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করবে এমন খাদ্য তৈরি ও পরিবেশন এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য ফ্রিজে মজুদ করার অপরাধে অভিযুক্ত করা দুটি হোটেল মালিককে।

এদিকে অনিয়মের কথা স্বীকার করায় তাদেরকে সতর্কতামূলক জরিমনা ও অনাদায়ে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভবানীগঞ্জ বাজারের ওই দুটি হোটেলের মধ্যে একটি ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং আমজাদ হোটেল এন্ড রেস্টুরেন্ট।

আরও পড়ুনঃ   শীতের কম্বল ফেব্রুয়ারিতে দিয়ে লাভ নেই : সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার

প্রথমেই ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্টের ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে ভবানীগঞ্জ নিউমার্কেটের ছয় তালায় অবস্থিত আমজাদ হোটেল এন্ড রেস্টুরেন্টেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অভিযান পরিচালিত হয়।

মেয়াদোত্তীর্ণ কয়েকটি খাদ্য সামগ্রী পাওয়ায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয় অনাদায় তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই সাথে এমন ভুল পরবর্তীতে যেন না করে সে বিষয়ে সতর্ক করা হয়। অভিযানের খবরে বেশ কিছু ব্যবসায়ী গোপনে হোটেল বন্ধ করে দেয়।

আরও পড়ুনঃ   রাসিকের বকেয়া পৌরকর ও ট্রেড লাইসেন্স ফি প্রদান করলে ১৫% সারচার্জ মওকুফ

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫২ ও ৫৩ ধারায় এই দন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিরাপদ খাদ্যের বিষয়ে কোনো ছাড় নয়। স্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোন খাবার তৈরি ও পরিবেশন করা যাবে না। এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রাজশাহীর অফিসার ইয়ামিন হোসেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আশরাফুল ইসলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১০

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১১

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১২

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৩

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৪

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৫

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৮

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৯

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

২০

Design & Developed by: BD IT HOST