২৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

শীতের কম্বল ফেব্রুয়ারিতে দিয়ে লাভ নেই : সমন্বয় সভায় বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেছেন, শীতের কম্বল ফেব্রুয়ারি মাসে দিয়ে লাভ নেই। কম্বলের সঠিক ব্যহারের জন্য আগেভাগে দিতে হবে। সমন্বয়ের মাধ্যমে উপজেলা পর্যায়ে শীতের কাপড় বিতরণ করতে হবে।

সোমবার (২৭ অক্টোবর) বিকালে বিভাগীয় কমিশনার তাঁর সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসকদের উদ্দেশে এসব কথা বলেন।

সভায় সার সংকট বিষয়ে সকালে খাদ্য উপদেষ্টাকে করা সাংবাদিকদের প্রশ্নের বিষয়ে কৃষি দপ্তরের কাছে জানতে চাইলে কৃষি দপ্তর থেকে জানানো হয়, সারের কোনো ঘাটতি নেই। গত বছর এই সময়ের তুলনায় এবছর সারের সরবরাহ বেশি আছে। তবে কোনো কোনো কৃষক ভর্তুকির সার পরবর্তী ফসলের জন্য মজুদ করছে যা ন্যায়সঙ্গত নয়।

এসময় পাবনার জেলা প্রশাসক গত বছর প্রণোদনার পেঁয়াজের বীজের নিম্নমানের বিষয়টি উল্লেখ করে এবার যেন এ সমস্যা না হয় সেজন্য কৃষি দপ্তরকে সতর্ক থাকার অনুরোধ করেন।

আরও পড়ুনঃ   বাগমারায় বাবার মুক্তির দাবীতে মেয়ের সংবাদ সম্মেলন

অনেক কৃষক জমিতে প্রয়োজনের অতিরিক্ত সার দেয়। আবার চাষিরা হিসাব না করেই চাহিদার অতিরিক্ত আলু চাষ করেছে- এমন তথ্য জানিয়ে জয়পুরহাট জেলা প্রশাসক প্রণোদনা হিসেবে চাষীকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব রাখেন।

এসময় বিভাগীয় কমিশনার কীটনাশক কোম্পানিগুলো সঠিক ওষুধ দিচ্ছে কিনা তা মনিটরিং করতে কৃষি দপ্তরের কর্মকর্তাদের অনুরোধ জানান।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সভাকে জানানো হয়েছে, রাজশাহী বিভাগে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ দেয়া হয়ে গেছে। বিভাগীয় কমিশনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মিত পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দ্রুততার সাথে শেষ করতে স্বাস্থ্য বিভাগকে নির্দেশ দেন।

সমাজসেবা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক নিরাপত্তার আওতায় বিভিন্ন ভাতার জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। ৬ নভেম্বর পর্যন্ত এ আবেদন করা যাবে। আগ্রহীদের দ্রুততার সাথে আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়।
ভোটের জন্য রাজশাহী নির্বাচন দপ্তর প্রস্তুত বলে জানিয়েছে নির্বাচন দপ্তরের প্রতিনিধি। এ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, রাজশাহীতে ভোটগ্রহণ কেন্দ্র চূড়ান্ত হয়েছে। রাজশাহীতে মোট ভোটকেন্দ্র ৫ হাজার ৫০৪টি যার মধ্যে ২টি অস্থায়ী।
সভার শেষ পর্যায়ে বিভাগীয় কমিশনার সকলের উদ্দেশে জানান, রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত যেকোনো জেলার শিক্ষার্থী এবং দেশের অন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত রাজশাহীর গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশন থেকে বৃত্তি চালু করা হয়েছে। বছরের যেকোনো সময় এর জন্য আবেদন করা যাবে। তিনি আরও জানান, আগামী জুম্মার নামাজের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানের মসজিদের উদ্বোধন করা হবে।

আরও পড়ুনঃ   ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে ভারতের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিভাগের সকল জেলা প্রশাসক এবং বিভাগীয় দপ্তর প্রধানগণ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

মিরপুরে দেয়াল ধসে আহতদের দেখতে নিটোরে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসার সব ব্যয় বহনের আশ্বাস সরকারের

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে জেল সুপারগণের কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস

দেশের প্রথম নৌযান শুমারি উপলক্ষে রাজশাহীতে অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত

জেলা পুলিশের ৭ দিনব্যাপী বিশেষ অভিযানে মোট গ্রেফতার ৮৫

মান্দায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শিবগঞ্জে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ সিগারেট উদ্ধার

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

১২

জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী

১৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

১৪

দুই দিনে দ্বিতীয়বারের মতো আন্দোলনে নামার হুমকি ককরোচ পার্টির

১৫

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৬

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

১৭

রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

১৮

নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৯

রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন

২০

Design & Developed by: BD IT HOST