৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আসছে জাহের-সামান্থার ‘ফাঁকা আওয়াজ’

অনলাইন ডেস্ক : মাইদুল রাকিবের নির্মাণে ও সাজু মুনতাসীরের প্রযোজনায় আসছে— ‘ফাঁকা আওয়াজ’। দীর্ঘ ধারাবাহিক এই নাটকে অভিনয় করছেন বর্তমান সময়ের জাহের আলভী ও সামান্তা পারভেজ। ইতোমধ্যে শুরু হয়েছে নাটকটির শুটিং; বুধবার (৬ আগস্ট) বিকেল থেকে পিরোজপুর শহর ও আশপাশের মনোরম লোকেশনে নেওয়া হয় দৃশ্যধারণ।

নির্মাতা মাইদুল রাকিব ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নাটকের কলাকুশলীদের নিয়ে এসেছেন পিরোজপুর শহরে; সেখানকার শহীদ মিনার প্রাঙ্গণ, টাউন ক্লাব মাঠেও চলেছে শুটিং; যা চলবে আগামী সোমবার পর্যন্ত।

নির্মাতা বলেন, ‘এটি একটি দীর্ঘ ধারাবাহিক। প্রযোজনা প্রতিষ্ঠান ‘1952’ এর প্রযোজক সাজু মুনতাসীর এর প্রযোজনায় নির্মিত হচ্ছে এটি। বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক পরিস্থিতিতে কিছু মানুষ আছে যারা ভুয়া প্রকৃতির, একটু ফাঁকা আওয়াজ দিয়ে চলে, তাদের মুখোশ উন্মোচনের গল্প নিয়েই নাম দেওয়া হয়েছে ‘ফাঁকা আওয়াজ’।

আরও পড়ুনঃ   অন্তঃসত্ত্বা জনি ডেপের সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড

‎জেলা শহর পিরোজপুরে শুটিং করতে কেমন লাগছে প্রশ্নে তিনি বলেন, ‘গল্পটি করার জন্য আমাদের একটি জেলা বা থানা শহরের দরকার ছিল। প্রযোজককে বিষয়টি বলার পর তিনি বললেন তার এলাকা পিরোজপুরে যেতে। তার কারণে পিরোজপুরে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। পাশাপাশি পিরোজপুরের সব মানুষ অনেক সহায়ক।’

আরও পড়ুনঃ   ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর

পিরোজপুর জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক খালিদ আবু বলেন, ‘পিরোজপুরে এক সময় খুব সাংস্কৃতিক ঐতিহ্য ছিল এখানে প্রচুর নাট্য সংগঠন জাতীয় সংগঠন সাংস্কৃতিক সংগঠন ছিল। সম্প্রতি আমরা দেখছি একটি প্রযোজনা সংস্থা নাটকের শুটির জন্য পিরোজপুরে এসেছেন; এতে করে পিরোজপুরের সাংস্কৃতিক পরিমণ্ডলটাও আরও বৃদ্ধি পাবে।’

এদিকে, ‘ফাঁকা আওয়াজ’ নাটকটির মূল চরিত্রে রয়েছেন জাহের আলভী ও সামান্তা পারভেজ। ‎এছাড়াও আরও অভিনয় করছেন- শিবা শানু, চাষী আলম, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, হায়দার আলী, মাছুম বাশার, শহীদুন্নবী, এস এম আলমাস, মাসুদ পারভেজ সাগরসহ অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST