৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আহ্বান আলী রীয়াজের

অনলাইন ডেস্ক : দেশের গণমাধ্যম এখনও কর্পোরেট সত্তা হিসেবে আবির্ভূত হয়নি মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক আলী রিয়াজ আজ গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ওপর জোর দিয়েছেন।

তিনি এখানে এক সংলাপে বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যম কর্পোরেট সত্তা হিসেবে আবির্ভূত হয়নি।’

ঢাকা-ভিত্তিক একটি থিঙ্ক-ট্যাঙ্ক সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর আয়োজনে রাজধানীর তোপখানা রোডে অবস্থিত সিরডাপ অডিটোরিয়ামে ‘গণমাধ্যমের স্বাধীনতার ওপর সংলাপ: অভিযোগ ও স্ব-নিয়ন্ত্রণ অন্বেষণ’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, দেশের বেশিরভাগ গণমাধ্যম প্রতিষ্ঠান তাদের মালিকদের ব্যবসা-বাণিজ্য রক্ষা করার জন্য কাজ করে এবং এ কারণেই তারা মালিকদের তাৎক্ষণিক স্বার্থ রক্ষার পরিবর্তে ভালো কিছু করতে পারে না।

তিনি বলেন, নিউ ইয়র্ক টাইমস এবং দ্য গার্ডিয়ানের মতো বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের মালিকদের মানুষ সাধারণত চেনে না। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম মালিকদের সবাই চেনে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির কাছে তিন দেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

অধ্যাপক আলী রিয়াজ বলেন, যতদিন সংবাদপত্রগুলো মালিকদের নামে চিনবে, ততদিন বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা অসম্ভব।

সাংবাদিকদের আর্থিক সুবিধা সম্পর্কে তিনি বলেন, গণমাধ্যমের কর্পোরেটাইজেশনের অভাবে তারা যথাযথ বেতন পাচ্ছেন না।

গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় সাংবাদিক ট্রেড ইউনিয়নের ভূমিকার সমালোচনা করে ঐকমত্য কমিশনের ভাইস-চেয়ারম্যান বলেন, ইউনিয়নগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েছে।

সাংবাদিক ইউনিয়নগুলি ট্রেড ইউনিয়নের ভূমিকাও পালন করছে না। আবার রাজনৈতিক দলের ভূমিকাও পালন করছে না, তিনি বলেন।

দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে অধ্যাপক আলী রীয়াজ বলেন, যেহেতু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হচ্ছে না। তাই শাসনব্যবস্থা পরিবর্তনের পর গণমাধ্যমের সম্পাদক এবং মালিকদেরও পরিবর্তন করা হচ্ছে।

এ সময় সোশ্যাল মিডিয়ার উত্থান সম্পর্কে তিনি বলেন, প্রযুক্তির উত্থান থামানো যাবে না ঠিকই, তবে এটিও সত্য যে বিশ্বাসযোগ্যতার কারণে মানুষ মূলধারার গণমাধ্যমের ওপর নির্ভর করে।

গণমাধ্যমের স্ব-নিয়ন্ত্রণ সম্পর্কে তিনি বলেন: ‘আমি কর্মনিয়ন্ত্রক কাঠামো পছন্দ করি না। কারণ এখানে নীতির প্রশ্ন রয়েছে।’

আরও পড়ুনঃ   ‘১০ জন’ নিয়েও চ্যাম্পিয়ন, জায়গা নিশ্চিত করল বিশ্বকাপে

সিজিএসের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সংলাপে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, সম্প্রচার সাংবাদিক কেন্দ্রের রেজওয়ানুল হক রাজা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক এসএম শামীম রেজা, সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট ইউনিভার্সিটিতে পিএইচডি প্রার্থী এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) প্রাক্তন ফ্যাকাল্টি সদস্য আসিফ বিন আলী, ফ্রিল্যান্স সাংবাদিক কাজী জেসিন,বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মঞ্জুরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক জাহিদ নেওয়াজ খান এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার শিহাব উদ্দিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১০

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১১

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১২

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৩

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৪

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৫

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৬

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৮

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৯

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST